September 19, 2026, 1:30 pm
শিরনাম :
সৈয়দ মঞ্জুর আহমেদ নওরোজ ও সৈয়দ ফিরোজ আহমেদের সুস্থতা কামনায় দোয়া বীর মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে অবসরপ্রাপ্ত ইপিাআর সদস্যর সংবাদ সম্মেলন ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লার্ভা নিধন অভিযান সালিনাবক্সা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার সড়ক দুর্ঘটনায় নিহত কোটালীপাড়ায় পদ্মবিলে ঘুরতে গিয়ে মাঝিদের হামলায় পর্যটক আহত গড়িয়া ঢালুয়া নবপল্লীর শিক্ষার্থী সিদ্ধিকার নৃত্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন বাগমারায় ইউপি সদস্যকে মারধরের প্রতিবাদে মানববন্ধন বাগমারা উপজেলা প্রেসক্লাবের প্রধান কার্যালয় উদ্বোধন রাজশাহীতে নারীসহ সাবেক ওসি আটক কাঁঠালিয়ায় বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় নেতা নাজমুল হাসান পদত্যাগ করেছেন

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় কমিটির সংগঠক নাজমুল হাসান টিটু।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন। নাজমুল হাসান টিটু ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের বাসিন্দা।

ফেসবুক পোস্টে তিনি লেখেন ‘‘আমি কোনো দলের নয়, বরং দেশের হয়ে কাজ করতে চাই। এমনকি শাহাদাতবরণ করলেও কোনো দলের পক্ষ নিয়ে নয়, দেশের পক্ষেই থাকতে চাই। বিপ্লবীদের ধারণ করার মতো বর্তমান রাজনৈতিক পরিবেশ না থাকায় আমি নিজেকে স্বতন্ত্র ও স্বাধীন রাখতে চাই; যাতে সব অন্যায়ের প্রতিবাদ করতে পারি এবং নিজের বিবেকের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে পারি। আমি শহীদ ওসমান হাদী ভাইয়ের স্বপ্নের ‘ইনসাফের বাংলাদেশ’ গড়তে নিজেকে সব সময় আত্মনিয়োগ করতে চাই।’’

তিনি আরও উল্লেখ করেন, ‘‘আমি স্বেচ্ছায় ও সজ্ঞানে এনসিপির সহযোগী সংগঠন ‘জাতীয় শ্রমিক শক্তি’র কেন্দ্রীয় সংগঠক পদ থেকে পদত্যাগ করলাম এবং নিজেকে জাতীয় নাগরিক পার্টির সকল কর্মকাণ্ড থেকে সরিয়ে নিলাম। এনসিপির জন্য শুভকামনা রইল।’’

এ বিষয়ে নাজমুল হাসান টিটু বলেন, ‘‘দলীয় রাজনীতি ছেড়ে জনগণের কাতারে চলে আসলাম। কোনো রাজনৈতিক দলের নয়, বরং জনগণের কণ্ঠস্বর হতে চাই। শহীদ ওসমান হাদীর স্বপ্নের ইনসাফের বাংলাদেশ গড়তে সব সময় লড়ে যাব এবং হাদী ভাইয়ের হত্যাকারীদের বিচার নিশ্চিত করতে হবে।’’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ