July 28, 2026, 12:35 pm
শিরনাম :
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার অঙ্গীকার। বাগেরহাট সদর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বৈষম্যহীন রাষ্ট্র গড়তে হলে গণভোটের গণরায় বাস্তবায়নের কোনো বিকল্প নেই : মিয়া গোলাম পরওয়ার জুলাইযোদ্ধাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় মুফাসসিরদের অগ্রণী হতে হবে -মাওলানা রফিকুল ইসলাম খান এমপি পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন পুলিশ অফিস সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে অত্যাধুনিক ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন সীমান্তে ৫৯ বিজিবির পৃথক পৃথক অভিযানে বিপুল নেশাজাতীয় সিরাপ জব্দ চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

হাদির স্মরণে ঝালকাঠির দেয়ালে দেয়ালে প্রতিবাদের রঙ

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠিতে শহীদ শরিফ ওসমান হাদির স্মরণে গ্রাফিতি ও দেয়াল লিখন কর্মসূচি পালন করা হয়েছে। তার লড়াই-সংগ্রামকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে গত বুধবার (২৪ ডিসেম্বর) থেকে দেশব্যাপী শুরু হওয়া এই কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে দিনব্যাপী ঝালকাঠি সরকারি মহিলা কলেজের দেয়ালে গ্রাফিতি অঙ্কন করা হয়। একই দিনে পৌর শহরের মিনি পার্ক এলাকাতেও পৃথকভাবে গ্রাফিতি ও দেয়াল লিখন করা হয়।

কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের তরুণ শিল্পী ও স্বেচ্ছাসেবকরা অংশ নেন। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, শহীদ হাদির আদর্শ, লড়াই ও সংগ্রামের ইতিহাস সারাদেশে ছড়িয়ে দেওয়া এবং তার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করার দাবিকে জোরালো করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।

ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ঝালকাঠি সরকারি কলেজ, সরকারি উচ্চ বিদ্যালয়সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ দেয়ালে পর্যায়ক্রমে গ্রাফিতি ও দেয়াল লিখন করা হবে বলে জানান আয়োজকরা।

গ্রাফিতিতে ওসমান হাদির রাজনৈতিক দর্শন তুলে ধরা হয়—যেখানে স্বাধীনতা, রাষ্ট্রের সার্বভৌমত্ব ও ইনসাফভিত্তিক সমাজব্যবস্থার ধারণা ছিল মুখ্য। অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে আপসহীন অবস্থানই ছিল তার সংগ্রামের মূল বার্তা, যা শিল্পের ভাষায় দেয়ালে ফুটে উঠেছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝালকাঠি জেলার অন্যতম সংগঠক ইয়াসিন ফেরদৌস ইফতি বলেন, “এই গ্রাফিতি শুধু স্মরণ নয়, এটি বিচার ও প্রতিবাদের ভাষা। শহীদ ওসমান হাদির আদর্শ এবং তার হত্যার বিচারের দাবিকে আমরা সারাদেশে ছড়িয়ে দিতে চাই। বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ