September 19, 2026, 12:39 pm
শিরনাম :
সৈয়দ মঞ্জুর আহমেদ নওরোজ ও সৈয়দ ফিরোজ আহমেদের সুস্থতা কামনায় দোয়া বীর মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে অবসরপ্রাপ্ত ইপিাআর সদস্যর সংবাদ সম্মেলন ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লার্ভা নিধন অভিযান সালিনাবক্সা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার সড়ক দুর্ঘটনায় নিহত কোটালীপাড়ায় পদ্মবিলে ঘুরতে গিয়ে মাঝিদের হামলায় পর্যটক আহত গড়িয়া ঢালুয়া নবপল্লীর শিক্ষার্থী সিদ্ধিকার নৃত্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন বাগমারায় ইউপি সদস্যকে মারধরের প্রতিবাদে মানববন্ধন বাগমারা উপজেলা প্রেসক্লাবের প্রধান কার্যালয় উদ্বোধন রাজশাহীতে নারীসহ সাবেক ওসি আটক কাঁঠালিয়ায় বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

গোপালগঞ্জ-১ বিএনপির প্রার্থী সেলিমুজ্জামান সেলিমের মিডিয়া ম্যানেজার হলেন আম্মার অসীম

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের মিডিয়া ম্যানেজার হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আম্মার মিয়া (অসীম) কে সম্প্রতি এ নিয়োগ দেওয়া হয়েছে।

এ বিষয়ে সেলিমুজ্জামান সেলিম বলেন, “মোহাম্মদ আম্মার মিয়া (অসীম) একজন তরুণ, নিষ্ঠাবান ও দায়িত্বশীল কর্মী। তাকে দায়িত্ব দেওয়ার মাধ্যমে আমাদের টিম আরও শক্তিশালী হলো। আশা করি, তিনি পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন।”

নিয়োগের পর মোহাম্মদ আম্মার মিয়া (অসীম) বলেন, “সেলিমুজ্জামান সেলিম স্যারকে নিয়ে গোপালগঞ্জ-১ আসনে একটি জনবান্ধব ও ইতিবাচক রাজনীতির বার্তা পৌঁছে দিতে আমি সর্বোচ্চ চেষ্টা করব। গণমাধ্যমের সঙ্গে সমন্বয় রেখে তার উন্নয়ন ভাবনা ও গণমানুষের পক্ষে অবস্থান, এগুলো তুলে ধরাই হবে আমার মূল কাজ।”

দলীয় সূত্র জানায়, সামনে জাতীয় নির্বাচন ঘিরে নির্বাচনকেন্দ্রিক প্রচারণা ও গণমাধ্যম কার্যক্রম আরও গতিশীল করতেই এ নিয়োগ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ