July 27, 2026, 11:31 am
শিরনাম :
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন রাজবাড়ীতে আর্থিক প্রতারণার প্রতিবাদে ও টাকা ফেরতের দাবিতে মানববন্ধন পাথরঘাটায় জেলের ছদ্মবেশী সাংবাদিকের কাছ থেকে নৌ পুলিশের চাঁদা গ্রহণের ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতিতে সংবর্ধনা ঝালকাঠি জেলা পরিষদে মানবিকতার অনন্য দৃষ্টান্ত তালা হাসপাতালের ডাক্তার ও কর্মচারী সাসপেন্ড খালিয়াজুড়ির মেন্দিপুর ইউনিয়ন ভূমি অফিসে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ জামালপুরে ব্যবসায়ীদের মানববন্ধন বান্দরবানে সদর ইউনিয়ন পরিষদে প্রশাসনিক ক্ষমতা পেলেন কৃষি কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জে সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষমেলা উদ্বোধন

ময়মনসিংহের পুলিশ সুপার নিহত দীপু চন্দ্র দাসের শোকসন্তপ্ত পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন

আব্দুল হাফিজ, ময়মনসিংহ ব্যুরো প্রধান

ময়মনসিংহের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান তারাকান্দা থানাধীন মোকামিয়াকান্দা গ্ৰামের বাসিন্দা ভালুকায় নিহত হতভাগা দীপু চন্দ্র দাসের শোকসন্তপ্ত পরিবারের সাথে ২২ ডিসেম্বর সাক্ষাৎ করে তাদের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়াও অসহায় পরিবারের লোকজনকে সার্বিকভাবে সহায়তা ও নিরাপত্তা জন্য আশ্বাস প্রদান করেছেন।এ-সময় হালুয়াঘাট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুর রহমান ও তারাকান্দা থানার অফিসার ইনচার্জ উপস্থিত ছিলেন।

সূত্রমতে পুলিশ সুপারের নির্দেশনায় এই মর্মান্তিক ঘটনায় সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মব সৃষ্টি করে হত্যাকান্ডের সাথে যারা জড়িত তাদের মধ্যে ময়মনসিংহ জেলা পুলিশ পাঁচজন ও র‍্যাব সাতজনকে গ্রেফতার করেছে।এসময় পুলিশ সুপার জানান আরো কিছু আসামিকে চিহ্নিত করা হয়েছে এবং এ ঘটনায় সম্পৃক্ত সবাইকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হবে।

উল্লেখ্য ইসলাম ধর্ম ও হযরত মোহাম্মদ (সাঃ)কে কটুক্তি করার মিথ্যা ও বানোয়াট অভিযোগে এনে গত ১৮ ডিসেম্বর ২০২৫ রাত অনুমান ৯ টায় ময়মনসিংহের ভালুকা মডেল থানাধীন পাইওনিয়ার নীটওয়্যারস (বিডি) লিঃ ফ্যাক্টরীতে কর্মরত দিপু চন্দ্র দাসকে স্থানীয় সন্ত্রাসী দূর্বৃত্তরা মব সৃষ্টি করে গণপিটুনী দিয়ে হত্যা করে এবং লাশ টেনে হেঁচড়ে গাছে ঝুঁলিয়ে আগুন ধরিয়ে দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ