September 19, 2026, 12:40 pm
শিরনাম :
সৈয়দ মঞ্জুর আহমেদ নওরোজ ও সৈয়দ ফিরোজ আহমেদের সুস্থতা কামনায় দোয়া বীর মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে অবসরপ্রাপ্ত ইপিাআর সদস্যর সংবাদ সম্মেলন ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লার্ভা নিধন অভিযান সালিনাবক্সা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার সড়ক দুর্ঘটনায় নিহত কোটালীপাড়ায় পদ্মবিলে ঘুরতে গিয়ে মাঝিদের হামলায় পর্যটক আহত গড়িয়া ঢালুয়া নবপল্লীর শিক্ষার্থী সিদ্ধিকার নৃত্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন বাগমারায় ইউপি সদস্যকে মারধরের প্রতিবাদে মানববন্ধন বাগমারা উপজেলা প্রেসক্লাবের প্রধান কার্যালয় উদ্বোধন রাজশাহীতে নারীসহ সাবেক ওসি আটক কাঁঠালিয়ায় বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

কুষ্টিয়া দৌলতপুরে গনঅধিকার পরিষদের প্রার্থী শাহাবুল মাহমুদ মনোনয়ন ফরম সংগ্রহ করলেন

দৌলতপুর( কুষ্টিয়া) প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া -১ দৌলতপুর আসনে গনঅধিকার পরিষদ এর মনোনীত প্রার্থী শাহাবুল মাহমুদ মনোনয়ন ফরম সংগ্রহ করেছে।

মঙ্গলবার ( ২৩ ডিসেম্বর) দুপুরে দলীয় নেতা কর্মীদের নিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

সহকারী রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য গুহ এর পক্ষে মনোনয়ন ফরম প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাশ।

এ সময় শাহাবুল মাহমুদের সঙ্গে ছিলেন, দৌলতপুর উপজেলা গনঅধিকার পরিষদ এর সাধারণ সম্পাদক তারিপ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সাহাজামাল,কুষ্টিয়া জেলা ছাত্র অধিকার পরিষদ এর সহ-সাংগঠনিক সম্পাদক আহমেদ সবুজ, ছাত্র অধিকার পরিষদ এর দৌলতপুর উপজেলা সাধারণ সম্পাদক মুরাদ হোসাইন,শ্রমিক অধিকার পরিষদ এর সাধারণ সম্পাদক লালন হোসেন।

এ সময় শাহাবুল মাহমুদ বলেন, দৌলতপুরের মানুষ শান্তিপ্রিয় মানুষ আগামী দিনে সকল দুঃশাসনের বিরুদ্ধে গনঅধিকারের পক্ষে মানুষ ভোট দিবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ