September 19, 2026, 12:40 pm
শিরনাম :
সৈয়দ মঞ্জুর আহমেদ নওরোজ ও সৈয়দ ফিরোজ আহমেদের সুস্থতা কামনায় দোয়া বীর মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে অবসরপ্রাপ্ত ইপিাআর সদস্যর সংবাদ সম্মেলন ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লার্ভা নিধন অভিযান সালিনাবক্সা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার সড়ক দুর্ঘটনায় নিহত কোটালীপাড়ায় পদ্মবিলে ঘুরতে গিয়ে মাঝিদের হামলায় পর্যটক আহত গড়িয়া ঢালুয়া নবপল্লীর শিক্ষার্থী সিদ্ধিকার নৃত্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন বাগমারায় ইউপি সদস্যকে মারধরের প্রতিবাদে মানববন্ধন বাগমারা উপজেলা প্রেসক্লাবের প্রধান কার্যালয় উদ্বোধন রাজশাহীতে নারীসহ সাবেক ওসি আটক কাঁঠালিয়ায় বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

ঝালকাঠি-১ আসনে সতন্ত্র নির্বাচন করবেন মাওলানা মো. আবু ইউসুফ

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠি-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন সাবেক ছাত্রনেতা ও সমাজকর্মী মাওলানা মোঃ আবু ইউসুফ।

তিনি বর্তমানে রাজাপুর কাঁঠালিয়া উন্নয়ন ফোরামের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি শিক্ষা বিস্তার, মানবিক সহায়তা, সামাজিক উন্নয়ন, নৈতিকতা চর্চা এবং যুব সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

৩৬ বছর বয়সী এই সাবেক ছাত্রনেতা মনে করেন, রাজনীতি হওয়া উচিত মানুষের দুঃখ-কষ্ট লাঘবের একটি কার্যকর মাধ্যম। সেই বিশ্বাস থেকেই তিনি রাজাপুর-কাঁঠালিয়াকে একটি মানবিক, শান্তিপূর্ণ ও উন্নত জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে নির্বাচনী মাঠে নামছেন।

এ প্রসঙ্গে মাওলানা মোঃ আবু ইউসুফ বলেন, “ছাত্রজীবন থেকে আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি এবং মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। মানবিক রাজাপুর-কাঁঠালিয়া গড়ার যে স্বপ্ন আমি দেখি, তা বাস্তবায়নে জনগণের ভালোবাসা ও দোয়া নিয়ে নির্বাচনে এসেছি।”

তিনি নির্বাচিত হলে শিক্ষা ও স্বাস্থ্যখাতের মানোন্নয়ন, বাজার ব্যবস্থাপনার আধুনিকায়ন, স্যানিটেশন ও পরিবেশ উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, যুব সমাজের নৈতিক বিকাশ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি দেন।

তিনি আরও বলেন, “দল-মত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে সৎ ও মানবিক নেতৃত্ব প্রতিষ্ঠাই আমার রাজনীতির মূল উদ্দেশ্য।”

স্থানীয় বিশিষ্টজন ও সচেতন মহলের মতে, একজন সাবেক ছাত্রনেতা ও সমাজকর্মী হিসেবে তার দীর্ঘ অভিজ্ঞতা ও গ্রহণযোগ্যতা ঝালকাঠি-১ আসনের রাজনীতিতে একটি ইতিবাচক বার্তা বহন করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ