September 21, 2026, 12:54 am
শিরনাম :
ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ

দেলদুয়ারে নদী’র বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান, অবৈধ ড্রেজার ও পাইপ ধ্বংস

মো. মনির হাসান, টাঙ্গাইল প্রতিনিধি

সোমবার (২২ডিসেম্বর) টাঙ্গাইলের দেলদুয়ারের দেউলী ইউনিয়নের তেঘরী ব্রাহ্মণখোলা এলাকায় ধলেশ্বরী নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু/মাটি উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।

দেলদুয়ারের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জোহরা সুলতানা যূথী এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোহাইমিনুল ইসলাম যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে ঘটনাস্থল থেকে আনুমানিক ৩হাজার মিটার পাইপ ও ৩ টি ড্রেজার মেশিন উদ্ধার করা হয়। তবে এসব অবৈধ সরঞ্জামের মালিকানা কেউ দাবি না করায় বিধি মোতাবেক উদ্ধারকৃত ৩ হাজার মিটার পাইপ ও ৩টি ড্রেজার মেশিন ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়।

এসময় অভিযানে দেলদুয়ার থানা পুলিশসহ উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় ও উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নদী ও পরিবেশ রক্ষায় অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট প্রশাসন সূত্রে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ