September 21, 2026, 12:56 am
শিরনাম :
ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ

ধানের শীষের বিজয়ে ঐক্য জরুরী; লায়ন আসলাম চৌধুরী

রাফি চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি

বিএনপির প্রতীক ধানের শীষ আপনাদের ছিল, আছে, থাকবে ইনশাল্লাহ। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পূর্বের সকল ভেদাভেদ ভুলে একে অপরের কাধে কাধ মিলিয়ে কাজ করার বিকল্প নেই বলে দাবি করেছেন চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড, আকবর শাহ-পাহাড়তলী (আংশিক) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ।

সোমবার (২২ ডিসেম্বর) বিকালে ফৌজদারহাটস্থ বাসভবনে নেতাকর্মীদের সাথে মতবিনিমকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

আসলাম চৌধুরী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গনতন্ত্র উন্নয়ন সমৃদ্ধির যে আধুনিক রাজনীতি শুরু করেছিলেন, বাংলাদেশের সাবেক সফল তিনবারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেটিকে আঁকড়ে ধরে দেশকে এগিয়ে নিয়ে গেছেন বলেই দেশের মানুষ তাকে আপোষহীন উপাধি দিয়েছেন।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ২৫ ডিসেম্বর দেশে আসার দিনটিকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে পুরো দেশ আজ উন্মুখ হয়ে আছে। ইনশাল্লাহ আগামীতে তারেক রহমানের নেতৃত্বে উন্নয়ন সমৃদ্ধির অনন্য নজির স্থাপন করবে বাংলাদেশ।

বিএনপি নেতা মোহাম্মদ মোরসালিনের সঞ্চালনায় ও ডা: কমল কদরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নগর বিএনপির যুগ্ম আহবায়ক মঞ্জুরুল আলম মঞ্জু, বিএনপি নেতা জহুরুল আলম জহুর, ইউসুফ নিজামী, জাকির হোসেন, সালেহ আহম্মদ সলু, মাইনুদ্দিন চৌধুরী, রেহান উদ্দিন প্রধান, রফিক আহম্মদ, মাহবুবুল আলম,নূরুল আনোয়ার,সহ চট্টগ্রাম-৪ নির্বাচনী এলাকার বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

তিনি আরো বলেন,কাজী সালাউদ্দিন আমার ভাই,আমি রাজনীতিতে আসার তিনি সহ অনেকেরই অবদান রয়েছে। আমরা এক সাথে ধানের শীষের বিপুল বিজয়ে কাজ করবো। কেহ কারো সাথে বিবাদ, তর্কাতর্কি,খারাপ আচরণ করবেননা,এটা আমার বিশেষ অনুরোধ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ