৪৮ ঘন্টায় ফরিদপুরে ৫৮ জন গ্রেপ্তার
ফরিদপুরে গত ৪৮ ঘণ্টায় ৫৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শামছুল আজম বিষয়টি নিশ্চিত করেন।
জেলার আলফাডাঙ্গা, বোয়ালমারী, মধুখালি, ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন, নগরকান্দা ও সালথা থানা পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে ফরিদপুর জেলা কৃষক লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বোয়ালমারী উপজেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মৃধা লিটনসহ নিয়মিত মামলা, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ও চুরিসহ বিভিন্ন অভিযোগে জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।