July 26, 2026, 7:33 am
শিরনাম :
এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত। পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

রূপগঞ্জে মাদ্রাসার জমি রক্ষার দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের মাঝিনা আহমাদিয়া ফাজিল মাদ্রাসার জমি ভূমিদস্যু ও জালিয়াত চক্রের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন করা হয়েছে।

২২ডিসেম্বর সোমবার মুড়াপাড়া মঠেরঘাট এলাকায় মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা এ কর্মসূূচি পালন করেন। মানববন্ধন পূর্বক আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য মিল্লাত হোসেন।

সভায় বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ আলমগীর হোসেন আনসারী, শিক্ষক আক্তার হোসেন, রফিকুল ইসলাম, আবু ইউসুফ, সাবেক শিক্ষার্থী এডভোকেট নাজমুল ইসলাম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, স্থানীয় শিক্ষানুরাগী দ্বীন মোহাম্মদ ১৯৭৩ সালে মাঝিনা মৌজার ১২৫২ নম্বর দাগের ১২ শতাংশ জমি মাঝিনা আহমাদিয়া ফাজিল মাদ্রাসার নামে ওয়াকফাহ করে দেন। এরপর থেকে দীর্ঘ ৫২ বছর ধরে উক্ত জমি মাদ্রাসা কর্তৃপক্ষ ভোগদখল করে আসছে।

মাদ্রাসার জমি দখলে নেওয়ার জন্য ভূমিদস্যুরা তৎপর হয়ে উঠেছে। প্রতিবাদ করায় ভূমিদস্যুরা মাদ্রাসার শিক্ষকদের প্রাণনাশের হুমকি দিচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ