September 21, 2026, 12:54 am
শিরনাম :
ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ

পাইকগাছায় দুর্বেত্তর লাগানো আগুনে চিংড়ি ঘেরের বাসা পুড়ে ছাই

মোঃ আসাদুল ইসলাম, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছায় একটি চিংড়ী ঘেরের বাসা কে বা কারা আগুন লাগিয়ে ছাই করে দিয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার দেলুটি ইউনিয়নের জিরবুনিয়া গ্রামের  মাগুরা মৌজায়।

জিরবুনিয়া গ্রামের বারিক গাজীর ছেলে  আব্দুর রহিম গাজীর ১৪ বিঘার চিংড়ী ঘের অবস্থিত। চিংড়ী ঘেরের বাসাটি রোববার গভীর আগুন লাগানো হয়। বাসায়  রাতে কেউ ছিলেন না। আগুনে বাসায় থাকা যাবতীয় আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। যাতে লক্ষাধীক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তাদের ধারনা।

কারা কি কারণে আগুন দিয়েছে সেটা জানা যায়নি। তবে ঘের মালিক রহিম গাজীর ধারনা পাশে একজনের সাথে তার শত্রুতা রয়েছে। তিনি এ ঘটনা ঘটাতে পারেন।

এব্যাপারে থানায় লিখিত অভিযোগের প্রস্তুতি চলছিল। পাইকগাছা থানা অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া জানান বিষয়টি জানারপর ঘটনাস্থলে পুলিশ পাঠানো  হয়েছে। এখন কেউ কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ