September 19, 2026, 11:55 am
শিরনাম :
সৈয়দ মঞ্জুর আহমেদ নওরোজ ও সৈয়দ ফিরোজ আহমেদের সুস্থতা কামনায় দোয়া বীর মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে অবসরপ্রাপ্ত ইপিাআর সদস্যর সংবাদ সম্মেলন ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লার্ভা নিধন অভিযান সালিনাবক্সা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার সড়ক দুর্ঘটনায় নিহত কোটালীপাড়ায় পদ্মবিলে ঘুরতে গিয়ে মাঝিদের হামলায় পর্যটক আহত গড়িয়া ঢালুয়া নবপল্লীর শিক্ষার্থী সিদ্ধিকার নৃত্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন বাগমারায় ইউপি সদস্যকে মারধরের প্রতিবাদে মানববন্ধন বাগমারা উপজেলা প্রেসক্লাবের প্রধান কার্যালয় উদ্বোধন রাজশাহীতে নারীসহ সাবেক ওসি আটক কাঁঠালিয়ায় বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

বাগেরহাট-২ আসনে এমএ সালামকে মনোনয়ন দেওয়ার দাবিতে মশালা মিছিল

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনে জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালামকে মনোনয়নয় দেওয়ার দাবিতে মশাল মিছিল করেছে নেতাকর্মীরা।

রবিবার (২১ ডিসেম্বর) রাতে বাগেরহাট শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়। মশাল নিয়ে দূর্দিনের সালাম ভাই, আমরা তোমায় ভুলি নাই, ধানের শীষের কান্ডারি সালাম ভাই, আমরা তোমায় পাশে চাই স্লোগান দেন নেতাকর্মীরা। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে মিছিলটি পুনরায় শহীদ মিনারে এসে শেষ হয়।

মশাল মিছিলে বাগেরহাট জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলী সাদ্দাম দীপ, যুবদল নেতা এমদাদুর রহমান সাগর, বিএনপি নেতা মিলন ও নিলুতরফদারসহ কয়েকশ নেতাকর্মী অংশগ্রহন করেন। তারা বাগেরহাট-২ আসনে ব্যারিষ্টার শেখ মোহাম্মাদ জাকির হোসেনের মনোনয়ণ বাতিল করে জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালামকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।

শনিবার বাগেরহাটের চারটি আসনে দলীয় প্রার্থী ঘোষনা করে বিএনপি। এর মধ্যে বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন।

সদর উপজেলা যুবদলের সদস্য এমদাদুর রহমান সাগর বলেন, জেলা বিএনপির সাবেক সভিাপতি এমএ সালাম বিগত ১৭ বছর বাগেরহাটে বিএনপিকে টিকিয়ে রেখেছেন। অসংখ্য হামলা মামলার শিকার হয়েছেন। জেল খেটেছেন। কিন্তু তাকে মনোনয়ন না দিয়ে, যাকে ব্যারিষ্টার শেখ মোহাম্মদ জাকির হোসেনকে মনোনয়ন দিয়েছেন। আমরা চাই, ব্যারিষ্টার শেখ মোহাম্মদ জাকির হোসেনকে বাদ দিয়ে এমএ সালামকে মনোনয়ন দেওয়া হোক। এজন্যই আমরা আজকে মিছিল করেছি।

তবে মিছিলে বাগেরহাট জেলা বিএনপি এবং অংসংগঠনের গুরুত্বপূর্ণ তেমন কোন নেতাকে দেখা যায়নি। এ বিষয়ে কথা বলার জন্য এমএ সালামকে ফোন করা হলেও, তিনি ফোন রিসিভ করেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ