September 19, 2026, 11:55 am
শিরনাম :
সৈয়দ মঞ্জুর আহমেদ নওরোজ ও সৈয়দ ফিরোজ আহমেদের সুস্থতা কামনায় দোয়া বীর মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে অবসরপ্রাপ্ত ইপিাআর সদস্যর সংবাদ সম্মেলন ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লার্ভা নিধন অভিযান সালিনাবক্সা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার সড়ক দুর্ঘটনায় নিহত কোটালীপাড়ায় পদ্মবিলে ঘুরতে গিয়ে মাঝিদের হামলায় পর্যটক আহত গড়িয়া ঢালুয়া নবপল্লীর শিক্ষার্থী সিদ্ধিকার নৃত্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন বাগমারায় ইউপি সদস্যকে মারধরের প্রতিবাদে মানববন্ধন বাগমারা উপজেলা প্রেসক্লাবের প্রধান কার্যালয় উদ্বোধন রাজশাহীতে নারীসহ সাবেক ওসি আটক কাঁঠালিয়ায় বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

দুমকি উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ইউ. পরিষদ চেয়ারম্যান গাজিপুর থেকে গ্রফতার ‎

এস ইমরান নাজির, দুমকি প্রতিনিধি

দুমকি উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও মুরাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো : মিজানুর রহমান সিকদার গাজিপুর থেকে গ্রফতার।
‎পটুয়াখালীর দুমকি উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও মুরাদিয়া ইউনিয়ন পরিষদের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান মো. মিজানুর রহমান সিকদারকে আটক করেছে গাজীপুর থানা পুলিশ।

‎শনিবার (২০ ডিসেম্বর) ভোর আনুমানিক ৪টার দিকে ঢাকার গাজীপুর জেলার কাশিমপুর এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়। আটককৃত চেয়ারম্যান বর্তমানে গাজীপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে পরিবার সূত্র জানিয়েছে।

‎মিজানুর রহমানের ছেলে জিহাদ সিকদার জানান, তার বাবা অসুস্থ থাকায় চিকিৎসার উদ্দেশ্যে কিছুদিন ধরে গাজীপুরে তার বাসায় অবস্থান করছিলেন। ভোররাতে কাশিমপুর থানা পুলিশ সেখানে গিয়ে তাকে আটক করে। তিনি দাবি করেন, পটুয়াখালীর দুমকি উপজেলায় বিএনপির অফিস ভাঙচুর সংক্রান্ত একটি মামলায় তাকে আটক করা হয়েছে। পরে শনিবার বিকেলে গাজীপুর আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

এ বিষয়ে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, মুরাদিয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান সিকদারকে গাজীপুরে আটক করার বিষয়ে আমাদের থানায় এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

‎আটকের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা সৃষ্টি হয়েছে। তবে মামলার বিস্তারিত ও পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ