July 27, 2026, 1:25 am
শিরনাম :
রাজবাড়ীতে আর্থিক প্রতারণার প্রতিবাদে ও টাকা ফেরতের দাবিতে মানববন্ধন পাথরঘাটায় জেলের ছদ্মবেশী সাংবাদিকের কাছ থেকে নৌ পুলিশের চাঁদা গ্রহণের ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতিতে সংবর্ধনা ঝালকাঠি জেলা পরিষদে মানবিকতার অনন্য দৃষ্টান্ত তালা হাসপাতালের ডাক্তার ও কর্মচারী সাসপেন্ড খালিয়াজুড়ির মেন্দিপুর ইউনিয়ন ভূমি অফিসে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ জামালপুরে ব্যবসায়ীদের মানববন্ধন বান্দরবানে সদর ইউনিয়ন পরিষদে প্রশাসনিক ক্ষমতা পেলেন কৃষি কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জে সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষমেলা উদ্বোধন শ্যামনগরে জলাবদ্ধতায় ফসলের জমি পানিতে তলিয়ে আছে

লন্ডন সফর সংক্ষিপ্ত করে ঢাকায় ফিরে হাদির লাশ দেখতে গেলেন আমীরে জামায়াত

তরফদার রবিউল ইসলাম

লন্ডন সফর সংক্ষিপ্ত করে এয়ারপোর্টে ফিরেই শহীদ ওসমান হাদির লাশ দেখতে গেলেন আমীরে জামায়াত।

২০ ডিসেম্বর সকালে সম্মানিত আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান লন্ডন সফর সংক্ষিপ্ত করে ঢাকায় ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমাগারে রাখা শহীদ শরিফ ওসমান হাদীর লাশ দেখতে যান। এ সময় আমীরে জামায়াতের সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোঃ মোবারক হোসাইন ও ঢাকা-১৭ জামায়াতে ইসলামী মনোনিত এমপি পদপ্রার্থী ডা. এসএম খালিদুজ্জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আমীরে জামায়াত শহীদ ওসমান হাদির বড় দুই ভাইয়ের সাথে কথা বলেন ও তাদেরকে স্বান্তনা দেন। পরে সকলকে নিয়ে আমীরে জামায়াত মহান আল্লাহর দরবারে শহীদ শরিফ ওসমান হাদির রূহের মাগফিরাত কামনা ও তাঁর শাহাদাত কবুলিয়াতের জন্য দো’য়া করেন।

উল্লেখ্য আজ বেলা দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ ওসমান হাদির নামাজে জানাজায় আমীরে জামায়াতসহ শীর্ষ নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন, ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ