September 19, 2026, 11:55 am
শিরনাম :
সৈয়দ মঞ্জুর আহমেদ নওরোজ ও সৈয়দ ফিরোজ আহমেদের সুস্থতা কামনায় দোয়া বীর মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে অবসরপ্রাপ্ত ইপিাআর সদস্যর সংবাদ সম্মেলন ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লার্ভা নিধন অভিযান সালিনাবক্সা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার সড়ক দুর্ঘটনায় নিহত কোটালীপাড়ায় পদ্মবিলে ঘুরতে গিয়ে মাঝিদের হামলায় পর্যটক আহত গড়িয়া ঢালুয়া নবপল্লীর শিক্ষার্থী সিদ্ধিকার নৃত্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন বাগমারায় ইউপি সদস্যকে মারধরের প্রতিবাদে মানববন্ধন বাগমারা উপজেলা প্রেসক্লাবের প্রধান কার্যালয় উদ্বোধন রাজশাহীতে নারীসহ সাবেক ওসি আটক কাঁঠালিয়ায় বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

বিপ্লবী হাদির মৃত্যুতে স্তব্ধ জন্মভূমি, শেষ দেখার আক্ষেপ সর্বত্র

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠির নলছিটি পৌর শহরের বাড়ি এখন শোকস্তব্ধ। বিপ্লবী শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরে পুরো এলাকা জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

তার শিক্ষাপ্রতিষ্ঠান ঝালকাঠির এসএস কামিল মাদ্রাসায় চলছে শোকের মাতম। প্রিয় এই সন্তানকে শেষবারের মতো এক নজর দেখতে না পারার বেদনাবিধুর আক্ষেপ বয়ে বেড়াচ্ছেন নলছিটিবাসী।

স্থানীয়রা জানান, মরদেহ এলাকায় পৌঁছাতে না পারায় বহু মানুষ আজও মানতে পারছেন না তার চলে যাওয়া। তবে শোকের পাশাপাশি দ্রুততম সময়ের মধ্যে হত্যাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন ঝালকাঠিবাসী।

শহীদ শরীফ ওসমান হাদির শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসীর ভাষ্যে—শৈশবকাল থেকেই হাদি ছিলেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের এক দৃঢ় কণ্ঠস্বর। ২০০০ সালে তিনি ঝালকাঠির নেছারাবাদ এন এস কামিল মাদ্রাসায় চতুর্থ শ্রেণিতে ভর্তি হন। সেখান থেকেই ২০০৭ সালে দাখিল এবং ২০০৯ সালে আলিম পরীক্ষা সম্পন্ন করেন। শিক্ষাজীবনে তিনি জেলা পর্যায়ে একাধিক পুরস্কার অর্জন করে নিজের মেধা ও মননের স্বাক্ষর রাখেন।

পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা সম্পন্ন করেন। শিক্ষক, সহপাঠী, স্বজন ও গ্রামবাসীর কাছে হাদি কেবল একটি নাম ছিলেন না—তিনি ছিলেন চব্বিশের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া এক সাহসী প্রতীক, একটি প্রতিষ্ঠানের প্রতিচ্ছবি।

এ কারণেই তার নির্মম হত্যাকাণ্ড কেউ সহজে মেনে নিতে পারছেন না। নলছিটির মানুষ আজও বিশ্বাস করতে চান না—প্রতিবাদের সেই কণ্ঠস্বর আর নেই।

শোক আর ক্ষোভে একাকার হয়ে তারা বলছেন, হাদির রক্ত যেন বৃথা না যায়—ন্যায়বিচার নিশ্চিত করতেই হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ