July 26, 2026, 3:44 pm
শিরনাম :
এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত। পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

সমান হাদি হত্যার ন্যায়বিচার, সাংবাদিক নুরুল কবিরের উপর হামলা, বিভিন্ন প্রতিষ্টানে হামলা ও ভালুকায় পোশাক শ্রমিকে পুড়িয়ে মারার প্রতিবাদে গণসংহতি আন্দোলন চট্টগ্রাম মহানগর উদ্যোগে বিক্ষোভ  ও সমাবেশ অনুষ্ঠিত

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম প্রতিনিধি

গণসংহতি আন্দোলন চট্টগ্রাম মহানগরের সমন্বয়কারী চিরন্তন চিরু সভাপতিত্বে , নির্বাহী সমন্বয়কারী মোঃ মোরশেদুল আলম সঞ্চালনায়।

সমাবেশে বক্তব্য রাখেন, উত্তর জেলার সমন্বয়কারী  নাসির উদ্দিন তালুকদার, নির্বাহী সমন্বয়কারী ইন্জি. জাহিদুল আলম, মহানগর সংগঠক নুরুন নেচ্ছা মুন্নি, মোঃ সোহাগ, সাহাবু উদ্দিন খাঁন, মোঃ মামুন, ছাত্র ফেডারেশনের নেতা আরিফুল হক আরিফ, শওকত ওসমান তৌকির, পালাশ দে ও বিভিন্ন গণসংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বাংলাদেশের সাম্প্রতিক সময়ের সব দঙ্গলবাজির ঘটনায় অন্তর্বর্তী সরকারের ভূমিকা অত্যন্ত রহস্যময় এবং নীরব। তাদের এই রহস্যজনক নীরবতা অত্যন্ত নিন্দনীয় এবং হতাশাব্যাঞ্জক। এটি আমাদের স্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছে যে, সরকার চায় গণমাধ্যম আতঙ্কে থাকুক এবং কথা না বলুক।

গতকাল রাতে ছায়ানট, প্রথম আলো এবং ডেইলি স্টারের মতো প্রতিষ্ঠানের ওপর ভয়াবহ আক্রমণ চালানো হয়েছে। শরিফ ওসমান হাদীর মৃত্যুর ঘটনায় সারা দেশের মানুষ শোকাহত ছিল এবং বিচার দাবি করছিল, কিন্তু সেই শোককে ছাপিয়ে একদল দঙ্গলবাজ পরিকল্পিতভাবে এই প্রতিষ্ঠানগুলোর ওপর হামলা চালিয়েছে। সিসিটিভি ফুটেজে যাদের এই হামলায় দেখা গেছে, তাদের অবিলম্বে গ্রেফতার করার দাবি জানাচ্ছি। আমরা কোনো হিংসা-প্রতিহিংসা রাজনীতি চাই না, কিন্তু বাংলাদেশকে যারা অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদের কঠোর বিচার চাই।

এই ধরনের সহিংসতা এবং অস্থিতিশীলতা আগামী নির্বাচনকে একটি বড় হুমকির মুখে ফেলে দিয়েছে। যারা শেখ হাসিনার কায়দায় আবারও বাংলাদেশকে বিভাজন করার চেষ্টা করছে এবং সহিংসতা উসকে দিচ্ছে, তাদের প্রতিহত করতে হবে। একদল উগ্র দঙ্গলবাজরা বাংলাদেশকে দখল করে নিয়েছিল। সরকারের কোন তৎপরতা আমরা দেখিনি। নূরুল কবীরের মতো মানুষকে কালকে দঙ্গলবাজদের মুখোমুখি হতে হয়েছে। তার মতো মানুষের ওপর হামলা থেকে বোঝা যায়, তারা কোনো নিরীহ ক্ষুব্ধ জনতা না, তারা একটা সংগঠিত অংশ। এই সংগঠিত অংশ কীভাবে সামনের দিনে বাংলাদেশকে আরও অস্থিতিশীল করতে পারে, সে বিষয়ে আমাদেরকে সতর্ক হওয়া দরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ