September 20, 2026, 11:52 pm
শিরনাম :
ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ

ট্রাভেল পাস হাতে পেয়েছেন তারেক রহমান

সৈয়দ জালিস মাহমুদ
সংগৃহীত ছবি

দেশে ফিরতে ট্রাভেল পাস হাতে পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এ খবর নিশ্চিত করেছেন তারেক রহমানের মেয়ে জাইমা জারনাজ রহমান।

তিনি ফেসবুকে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, বাবা আজ কিছুক্ষণ আগে ট্রাভেল ডকুমেন্ট হাতে পেয়েছেন।’

প্রায় ১৮ বছর লন্ডনে অবস্থানের পর আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ জন্য ১৮ ডিসেম্বর তিনি ট্রাভেল পাসের জন্য দূতাবাসে আবেদন করেছিলেন তিনি।

লন্ডন থেকে ট্রাভেল পাস নিয়ে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এ নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে—ট্রাভেল পাস আসলে কী, আর এটি কেন প্রয়োজন হয়?

ট্রাভেল পাস মূলত একটি অস্থায়ী ভ্রমণ সনদ, যা পাসপোর্ট না থাকলে বা পাসপোর্টের মেয়াদ শেষ, হারিয়ে যাওয়া কিংবা আইনি জটিলতার কারণে ব্যবহার করা না গেলে সংশ্লিষ্ট দেশের দূতাবাস বা হাইকমিশন ইস্যু করে। এটি সাধারণত একবারের যাত্রার জন্য বৈধ থাকে এবং নির্দিষ্ট গন্তব্যে ফেরার সুযোগ দেয়।

ট্রাভেল পাস নিয়ে নাগরিকত্ব পাওয়া যায়—এমন ধারণা নিয়ে জনমনে বিভ্রান্তি তৈরি হয়েছে। তবে বাস্তবতা হলো, ট্রাভেল পাস কোনোভাবেই নাগরিকত্ব প্রদান করে না। এটি শুধুমাত্র একটি অস্থায়ী ভ্রমণ সনদ, যার মাধ্যমে পাসপোর্ট না থাকলে বা ব্যবহার অনুপযোগী হলে কোনো ব্যক্তি নিজ দেশে একবার ফেরার অনুমতি পান।

কূটনৈতিক সূত্র অনুযায়ী, ট্রাভেল পাস কোনো পূর্ণাঙ্গ পাসপোর্টের বিকল্প নয়; বরং এটি নাগরিকত্ব প্রমাণ সাপেক্ষে দেশে প্রত্যাবর্তনের অনুমতি দেয়। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী, সংশ্লিষ্ট রাষ্ট্র নাগরিককে দেশে ফিরিয়ে নেওয়ার জন্য এ ধরনের সনদ গ্রহণ করে থাকে।

বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন বিদেশে অবস্থান, পাসপোর্টের মেয়াদসংক্রান্ত জটিলতা বা আইনি প্রক্রিয়ার কারণে অনেক ক্ষেত্রেই ট্রাভেল পাস ব্যবহার করা হয়। বিমান সংস্থাগুলোও ইমিগ্রেশন কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে ট্রাভেল পাসধারী যাত্রী বহন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ