September 19, 2026, 11:55 am
শিরনাম :
সৈয়দ মঞ্জুর আহমেদ নওরোজ ও সৈয়দ ফিরোজ আহমেদের সুস্থতা কামনায় দোয়া বীর মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে অবসরপ্রাপ্ত ইপিাআর সদস্যর সংবাদ সম্মেলন ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লার্ভা নিধন অভিযান সালিনাবক্সা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার সড়ক দুর্ঘটনায় নিহত কোটালীপাড়ায় পদ্মবিলে ঘুরতে গিয়ে মাঝিদের হামলায় পর্যটক আহত গড়িয়া ঢালুয়া নবপল্লীর শিক্ষার্থী সিদ্ধিকার নৃত্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন বাগমারায় ইউপি সদস্যকে মারধরের প্রতিবাদে মানববন্ধন বাগমারা উপজেলা প্রেসক্লাবের প্রধান কার্যালয় উদ্বোধন রাজশাহীতে নারীসহ সাবেক ওসি আটক কাঁঠালিয়ায় বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

বাগেরহাটের ঐতিহ্যকে ধারণ করে এর উত্তরোত্তর বিকাশের উদ্দেশ্যে “বাগেরহাট শিল্প-সংস্কৃতিক সংস্থার” আত্মপ্রকাশ

তরফদার রবিউল ইসলাম

বাগেরহাটের ঐতিহ্যকে ধারণ করে এর উত্তরোত্তর বিকাশের উদ্দেশ্যে “বাগেরহাট শিল্প-সংস্কৃতিক সংস্থার” আত্মপ্রকাশ

বাগেরহাট জেলার ঐতিহ্য, ইতিহাস ও সংস্কৃতিকে ধরে রেখে আগামী প্রজন্মের মাঝে সৃজনশীল বিকাশ ঘটানোর অঙ্গীকার নিয়ে ‘বাগেরহাট শিল্প-সংস্কৃতিক সংস্থা’র আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।

বাগেরহাটে স্বাধীনতা উদ্যানে লতিফ মাস্টার ফাউন্ডেশনের সার্বিক তত্ত্বাবধানে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপনের মধ্য দিয়ে সংগঠনটির আত্মপ্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে জেলার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার পাশাপাশি দেশাত্মবোধক গান ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সিনিয়র সচিব ড. মো. ফরিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লতিফ মাস্টার ফাউন্ডেশনের সভাপতি সিপিএ রফিকুল ইসলাম জগলু, সাবেক সচিব মো. মশিউর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

অতিথিবৃন্দ আশা ব্যক্ত করেন যে, বাগেরহাটের পিছিয়ে পড়া সাংস্কৃতিক অঙ্গনকে পুনরুজ্জীবিত করতে এই সংস্থা আগামী দিনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি তারা সংগঠনের পাশে থেকে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ