July 26, 2026, 5:06 pm
শিরনাম :
এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত। পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

হাদির মৃত্যুতে ফেসবুকে বিতর্কিত পোস্ট করায় যুবক আটক

স্টাফ রির্পোটার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিতর্কিত পোস্ট ও মন্তব্য করার অভিযোগে ইয়াছিন ভূইয়া নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার বিকেলে তাকে আটক করা হয়। আটক ইয়াছিন ভূইয়া (৩৪) কসবা উপজেলার কুটি ইউনিয়নের মাইজখার গ্রামের বাবরু ভূইয়ার ছেলে।

জানা গেছে, অভিযুক্ত ইয়াছিন ভূইয়া ফেসবুকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে ‘আলহামদুলিল্লাহ’ লিখে পোস্ট দিয়ে তাকে ‘টেরোরিস্ট’ উল্লেখ করে মন্তব্য করেন। এ ঘটনাকে কেন্দ্র করে কসবায় ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় ছাত্র-জনতা। পরে তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

কসবা থানার ওসি নাজনীন সুলতানা সাংবাদিকদের বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ওসমান হাদিকে নিয়ে উসকানিমূলক ও আপত্তিকর পোস্ট ও মন্তব্য করার অভিযোগে স্থানীয়রা একজনকে আটক করে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ