September 20, 2026, 11:17 pm
শিরনাম :
ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ

শহীদ ওসমান হাদী হত্যার বিচার ও খুনিদের ফাঁসির দাবিতে কবিরহাটে বিক্ষোভ মিছিল

মোঃ ইয়াছিন, স্টাফ রিপোর্টার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদী হত্যার বিচার ও খুনিদের ফাঁসির দাবিতে কবিরহাটে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নোয়াখালীর কবিরহাটে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে এবং সর্বদলীয় ছাত্র-জনতার অংশগ্রহণে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১৯ ডিসেম্বর) আসরের নামাজের পর কবিরহাট বাজারের বড় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ওয়াসীম চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন কবিরহাট উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মনিরুল ইসলাম, কবিরহাট পৌর জামায়াতের আমির ফজলুল্লাহ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নোয়াখালী জেলা কমিটির সদস্য জীবন উদ্দিন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী (কবিরহাট–কোম্পানীগঞ্জ) ৫ আসনের এমপি প্রার্থী আবু নাছের।

বক্তারা বলেন, শহীদ শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণার পাশাপাশি আগামী জাতীয় নির্বাচন প্রতিহত করার হুঁশিয়ারি দেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ