September 19, 2026, 11:55 am
শিরনাম :
সৈয়দ মঞ্জুর আহমেদ নওরোজ ও সৈয়দ ফিরোজ আহমেদের সুস্থতা কামনায় দোয়া বীর মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে অবসরপ্রাপ্ত ইপিাআর সদস্যর সংবাদ সম্মেলন ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লার্ভা নিধন অভিযান সালিনাবক্সা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার সড়ক দুর্ঘটনায় নিহত কোটালীপাড়ায় পদ্মবিলে ঘুরতে গিয়ে মাঝিদের হামলায় পর্যটক আহত গড়িয়া ঢালুয়া নবপল্লীর শিক্ষার্থী সিদ্ধিকার নৃত্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন বাগমারায় ইউপি সদস্যকে মারধরের প্রতিবাদে মানববন্ধন বাগমারা উপজেলা প্রেসক্লাবের প্রধান কার্যালয় উদ্বোধন রাজশাহীতে নারীসহ সাবেক ওসি আটক কাঁঠালিয়ায় বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

খুলনায় সাংবাদিক মিলনকে গুলি করে হত্যা

সৈয়দ জালিস মাহমুদ

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে ডুমুরিয়া উপজেলার আড়ংঘাটায় সংবাদিক মদাদুল হক মিলন (৪৫) নিহত হয়েছেন; এ সময় আহত হয়েছেন আরও একজন।

১৮ ডিসেম্বর বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে শলুয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে আড়ংঘাটা থানার ওসি শাহজাহান আহমেদ জানান।

নিহত ইমদাদুল হক মিলন (৪৫) ডুমুরিয়ার শলুয়া প্রেস ক্লাবের সভাপতি ছিলেন। তিনি ওই এলাকার মোহাম্মদ বজলুলের ছেলে।

মিলন ‘বর্তমান সময়’ নামের একটি নিউজ পোর্টাল চালাতেন। শলুয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদকও ছিলেন তিনি। দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক ও আইনশৃঙ্খলা বিষয়ক ঘটনা নিয়ে কাজ করছিলেন।
তাঁর হত্যাকাণ্ডে স্থানীয় প্রশাসন ও সাংবাদিক সম্প্রদায় গভীর ক্ষোভ প্রকাশ করেছেন।

এ ঘটনায় আহত হয়েছেন স্থানীয় পশুচিকিৎসক দেবাশীষ বিশ্বাস।

স্থানীয় সূত্র ও প্রাথমিক তথ্য অনুযায়ী, দুর্বৃত্তদের একটি দল চায়ের দোকানে বসে থাকা ইমদাদুল হককে লক্ষ্য করে গুলি চালায়। আক্রমণের পর স্থানীয়রা তাঁকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি বলেন, “মিলন শলুয়া বাজারে জনতা ব্যাংকের পাশে চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে চারজন এসে এলোপাতাড়ি গুলি করে। একটি গুলি ঘটনাস্থলে থাকা দেবাশীষ বিশ্বাসের মাথায় লাগে।

“তিনি সরে গেলে সন্ত্রাসীরা দোকানে প্রবেশ করে ইমদাদুল হক মিলনের মাথায় বন্দুক ঠেকিয়ে একাধিক গুলি করে। অস্ত্রধারীরা চলে গেলে স্থানীয়রা তাদের দুজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মিলনকে মৃত ঘোষণা করেন।”

ওসি বলেন, “অপরাধীদের ধরতে অভিযান এবং ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহের কাজ চলছে। বিস্তারিত পরে জানানো হবে।”

সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে দেশব্যাপী প্রশ্ন উঠেছে এই ঘটনার পর। বিভিন্ন সাংবাদিক সংগঠন দ্রুত বিচার ও অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা দাবি করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ