July 26, 2026, 5:59 pm
শিরনাম :
১৭ বছরে মানুষ ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারেনি- এস এম জিলানী এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত। পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত

জামায়াতের প্রার্থী নূরুল ইসলাম বুলবুলের মনোনয়নপত্র উত্তোলন

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মোঃ নূরুল ইসলাম বুলবুল মনোনয়নপত্র উত্তোলন করেছেন।

(১৭ ডিসেম্বর) বুধবার দুপুর ১২ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থিত রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ শাহাদাত হোসেন মাসুদ কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন জামায়াত ইসলামীর চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের পদপ্রার্থী মোঃ নূরুল ইসলাম বুলবুল।

এই সময় তার সফর সঙ্গী হিসেবে ছিলেন জামায়াতে ইসলামীর জেলা সাধারণ সম্পাদক মোঃ আবু বক্কর, চাঁপাইনবাবগঞ্জ জেলায় জামায়াতের নায়েবে আমীর ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক এমপি মোঃ লতিফুর রহমান, জামায়াত নেতা ও সাবেক পৌরসভার মেয়র মোঃ নজরুল ইসলাম ও এছাড়াও জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র উত্তোলনের পর মোঃ নূরুল ইসলাম বুলবুল সাংবাদিকদের জানান, তিনি চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সার্বিক উন্নয়ন, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচনে অংশগ্রহণ করতে আগ্রহী।

জনগণের সমর্থন পেলে এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন তিনি। রিটার্নিং কর্মকর্তা বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের কার্যক্রম শুরু করেছেন, ফলে নির্বাচনী মাঠে ধীরে ধীরে সরব হয়ে উঠছে রাজনৈতিক অঙ্গন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ