September 20, 2026, 9:39 pm
শিরনাম :
ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ

আশুলিয়া থানা ছাত্রদলের সভাপতি সানোয়ার-সম্পাদক ইসমাইল হাবিব

মো: শাকিল শেখ, স্টাফ রিপোর্টার

ঢাকা জেলা উত্তর ছাত্রদলের আওতাধীন আশুলিয়া থানা শাখা ছাত্রদলের আংশিক কমিটির মো.সানোয়ার হোসেনকে সভাপতি ও মো.ইসমাইল হাবিবকে সাধারণ সম্পাদক এবং আলহাজ মাদবরকে সাংগঠনিক সম্পাদক করে অনুমোদন দেওয়া হয়েছে।

রবিবার (১৪ ডিসেম্বর) রাতে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহফুজ ইকবালের স্বাক্ষরিত এ কমিটি প্রকাশ করা হয়। আশুলিয়া থানা ছাত্রদলের এই আংশিক কমিটিতে বিভিন্ন পদে অন্তত ১১৬ জনের নাম প্রকাশ করা হয়েছে।

ঢাকা জেলা ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়, সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করতে এই কমিটি গঠন করা হয়েছে। নতুন নেতৃত্ব আশুলিয়া থানায় ছাত্রদলের সাংগঠনিক বিস্তার, শিক্ষার্থীদের অধিকার আদায় এবং গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

নবনির্বাচিত কমেটির সভাপতি মো.সানোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মো.ইসমাইল হাবিব দায়িত্ব পাওয়ায় কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সংগঠনের আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।

ছবি: আশুলিয়া থানা শাখা ছাত্রদলের সভাপতি সানোয়ার-সম্পাদক ইসমাইল হাবিব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ