July 27, 2026, 8:48 am
শিরনাম :
রাজবাড়ীতে আর্থিক প্রতারণার প্রতিবাদে ও টাকা ফেরতের দাবিতে মানববন্ধন পাথরঘাটায় জেলের ছদ্মবেশী সাংবাদিকের কাছ থেকে নৌ পুলিশের চাঁদা গ্রহণের ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতিতে সংবর্ধনা ঝালকাঠি জেলা পরিষদে মানবিকতার অনন্য দৃষ্টান্ত তালা হাসপাতালের ডাক্তার ও কর্মচারী সাসপেন্ড খালিয়াজুড়ির মেন্দিপুর ইউনিয়ন ভূমি অফিসে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ জামালপুরে ব্যবসায়ীদের মানববন্ধন বান্দরবানে সদর ইউনিয়ন পরিষদে প্রশাসনিক ক্ষমতা পেলেন কৃষি কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জে সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষমেলা উদ্বোধন শ্যামনগরে জলাবদ্ধতায় ফসলের জমি পানিতে তলিয়ে আছে

খুলনায় হার্ডবোর্ডের দোকানে অগ্নিকান্ড

আমিরুল ইসলাম, খুলনা ব্যুরো প্রধান

নগরীর সোনাডাঙ্গা থানাধীন ডেল্টা ভবনের পাশে একটি হার্ডবোর্ডের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রবিবার (১৪ ডিসেম্বর) রাত পৌনে ১২টার দিকে ওই দোকানে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাত ১২টা ৪৮ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের ১৫ জন সদস্য আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। তবে অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।

সোনাডাঙ্গা থানার এসআই জিবেশ মণ্ডল জানান, ডেল্টা ভবনের পাশে অবস্থিত দোকানটি সোহেল রানা ও জাহাঙ্গীর হাওলাদার নামে দুই ব্যক্তি যৌথভাবে পরিচালনা করতেন। সেখানে হার্ডবোর্ড ও ইলেকট্রনিক্স সামগ্রীর ব্যবসা করা হতো।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ ফায়ার সার্ভিসের সহায়তায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে সহায়তা করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ