July 28, 2026, 6:14 am
শিরনাম :
বৈষম্যহীন রাষ্ট্র গড়তে হলে গণভোটের গণরায় বাস্তবায়নের কোনো বিকল্প নেই : মিয়া গোলাম পরওয়ার জুলাইযোদ্ধাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় মুফাসসিরদের অগ্রণী হতে হবে -মাওলানা রফিকুল ইসলাম খান এমপি পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন পুলিশ অফিস সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে অত্যাধুনিক ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন সীমান্তে ৫৯ বিজিবির পৃথক পৃথক অভিযানে বিপুল নেশাজাতীয় সিরাপ জব্দ চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ‎বাগেরহাট রেড ক্রিসেন্টর এক্সিকিউটিভ রুমের উদ্বোধন উত্তরায় কাভার্ডভ্যান উল্টে সড়কে, ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানজট

রাজবাড়ীতে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে উদীচীর আলোচনা ও মোমবাতি প্রজ্বলন 

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে উদীচীর আলোচনা ও মোমবাতি প্রজ্বলন।

রাজবাড়ীতে জেলা উদীচীর উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও বীর শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুরুতে এ দিবসটি উপলক্ষে জেলা শহরের আজাদী ময়দান সংলগ্ন সংগঠনটির জেলা কার্যালয় মিলনায়তনে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী রাজবাড়ী জেলা সংসদের সভাপতি অধ্যাপক শংকর চন্দ্র সিনহা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এজাজ আহম্মেদের সঞ্চালনায় এসময় বক্তব্য দেন জেলা সিপিবি’র সভাপতি কমরেড আব্দুস সামাদ মিয়া, জেলা জাসদের সভাপতি কমরেড স্বপন কুমার দাস,  রাজবাড়ী জেলা উদীচী’র সহ-সভাপতি ফকীর শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক ধীরেন্দ্রনাথ, কোষাধ্যক্ষ রাধেশ্যাম চক্রবর্তী সংজ্ঞীত বিষয়ক সম্পাদক আব্দুল জব্বার প্রমুখ। এসময় সংগঠনটির বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে সকল নেতাকর্মীদের উপস্থিতিতে শহরের ১ নম্বর রেলগেট সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ