September 18, 2026, 7:43 am
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

দেশের জনগণ লকডাউন কর্মসূচি প্রত্যাখ্যান করেছে- সেলিমুজ্জামান

গোপালগঞ্জ প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার উদ্দেশ্যে একটি দল লকডাউন কর্মসূচি দিয়ে ছিলো, দেশের জনগণ তা প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সংগঠনিক সম্পাদক ও গোপালগঞ্জ-১ (কাশিয়ানী–মুকসুদপুর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সেলিমুজ্জামান সেলিম। তিনি বলেন, লকডাউন দিয়ে কোনো লাভ হয়নি। বাংলাদেশের মানুষ একবার যাকে প্রত্যাখ্যান করে, তারা আর কখনোই সেই দলের রাজনীতিতে সাড়া দেয় না।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় গোপালগঞ্জের কাশিয়ানীর রাতইল ইউনিয়নের ঘোনাপাড়া বাজারে রাতইল ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয় উদ্বোধন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেলিমুজ্জামান সেলিম বলেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষ স্বাধীনভাবে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেনি, যা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। আমরা চাই, আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। ভোট দিতে গিয়ে যেন কোনো বাধা, হুমকি বা ভয়ভীতির মুখে না পড়তে হয়।

আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আগামী ফেব্রুয়ারি মাসের ১২ তারিখে যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, সেখানে আপনারা কেন্দ্রে গিয়ে অবশ্যই আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। এটাই আমি আপনাদের কাছে প্রত্যাশা করি।

তিনি আরও বলেন, আমি আপনাদের কাশিয়ানী উপজেলার মানুষ, একজন ছেলে ও ভাই হিসেবে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে আপনাদের কাছে ভোট চাইছি। বিনয়ের সঙ্গে অনুরোধ করছি, এই নির্বাচনে আমাকে ভোট দিয়ে পাশে থাকবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা এবং সাধারণ সম্পাদক শেখ সেলিম।

এছাড়াও উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দেশবাসীর শান্তি ও কল্যাণ কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ