September 20, 2026, 9:02 pm
শিরনাম :
ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ

ঢাকায় ওসমান হাদির ওপর গুলিবর্ষণের প্রতিবাদে রাজবাড়ীতে মশাল মিছিল ও সমাবেশ

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের সদস্য সচিব ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদে জেলা জাতীয় নাগরিক পার্টি – এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণ অধিকার পরিষদের উদ্যোগে বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৭ টার দিকে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে থেকে মশাল মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়কের বিভিন্ন চত্ত্বর প্রদক্ষিণ করে রেলগেট শহীদ স্মৃতি ফলক চত্ত্বরে এসে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক মীর মাহমুদ সুজন, সদস্য সচিব রাসেদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মো. ইব্রাহিম, মো. খলিল ও সাইদুর জামান সাকিব। এছাড়া রাজবাড়ী জেলা জাতীয় নাগরিক পার্টি – এনসিপি’র যুগ্ম সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন ও আব্দুল্লাহ খান পলাশ, সদর উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী আব্দুস সাত্তার মিজি, সদর উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. হৃদয়, যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. রিপনসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য দেন।

সমাবেশে বক্তারা ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, “ওসমান হাদিকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়েছে। নির্বাচনে তার জনপ্রিয়তা ও সম্ভাব্য বিজয় নিশ্চিত জেনেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। গুলি, হামলা ও ভয় দেখিয়ে জনগণের অধিকার দমন করা যাবে না। জনগণই এর উপযুক্ত জবাব দেবে।”

তারা আরও বলেন, রাজনৈতিক প্রতিপক্ষ ভয় ও সন্ত্রাসের মাধ্যমে নির্বাচনী মাঠ থেকে শক্ত প্রতিদ্বন্দ্বীকে সরিয়ে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। এ ধরনের সহিংস রাজনীতি গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের জন্য মারাত্মক হুমকি বলেও তারা উল্লেখ করেন।

এসময় আগামী ১২ ঘণ্টার মধ্যে হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ও তীব্র আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ