September 20, 2026, 8:27 pm
শিরনাম :
ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ

ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের প্রতিবাদে সাভারে বিক্ষোভ সমাবেশ

মো: শাকিল শেখ, স্টাফ রিপোর্টার

রাজধানীতে প্রকাশ্য দিবালোকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদে সাভারে বিক্ষোভ সমাবেশ করেছেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

শুক্রবার (১২ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাভারের ঢাকা–আরিচা মহাসড়কের ইয়ামিন চত্ত্বর এলাকায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

সমাবেশে অংশ নেন এনসিপি, আপ বাংলাদেশ, গণ অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জাতীয় যুব শক্তি, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক ও ক্রিয়াশীল ছাত্র সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, “ওসমান হাদীর ওপর হামলা শুধু একজন ব্যক্তিকে লক্ষ্য করে নয়, এটি দেশের গণতান্ত্রিক রাজনীতিকে দমানোর চেষ্টা। অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।”

সমাবেশ থেকে হামলাকারীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম ঘোষণা করা হয়। বক্তারা জানান, নির্ধারিত সময়ের মধ্যে পদক্ষেপ না নিলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। সমাবেশ শেষে ওসমান হাদীর দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ