July 26, 2026, 6:42 pm
শিরনাম :
১৭ বছরে মানুষ ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারেনি- এস এম জিলানী এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত। পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত

তফসিলকে স্বাগত জানিয়ে ড. ফয়জুল হকের নিজ হাতে পোস্টার অপসারণ

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই নির্বাচনী আচরণবিধির প্রতি শ্রদ্ধা ও স্বাগত জানিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন তরুণ সমাজসেবক ও ঝালকাঠি-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. ফয়জুল হক।

বৃহস্পতিবার সন্ধ্যায় তফসিল ঘোষণার পর শুক্রবার তিনি তাঁর ব্যক্তিগত উদ্যোগে লাগানো সকল ধরনের ব্যানার, পোস্টার ও ফেস্টুন নিজ হাতে অপসারণ কার্যক্রমের উদ্বোধন করেন। তাঁর এই পদক্ষেপ নির্বাচনী পরিবেশকে পরিচ্ছন্ন রাখার এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার বার্তা বহন করছে।

ড. ফয়জুল হক বলেন, নির্বাচনী তফসিল ঘোষণার অর্থ হলো একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার শুরু। এই প্রক্রিয়াকে স্বাগত জানাতেই আমরা স্বতঃস্ফূর্তভাবে আমাদের প্রচারসামগ্রী অপসারণ করছি। নির্বাচনী আচরণবিধি মেনে চলা প্রতিটি প্রার্থীর নৈতিক দায়িত্ব।

তাঁর এই তাৎক্ষণিক ও আদর্শিক কার্যক্রম স্থানীয় সুধীমহলে প্রশংসিত হয়েছে। এর মাধ্যমে তিনি কেবল পরিবেশ পরিচ্ছন্ন রাখার বার্তাই দিলেন না, বরং অন্যান্য সম্ভাব্য প্রার্থীদের জন্যও একটি ইতিবাচক অনুসরণীয় উদাহরণ সৃষ্টি করলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ