September 18, 2026, 6:58 am
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

তালায় জামায়েত ইসলামীর স্বাগত মিছিল

তালা প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনাকে স্বাগত জানিয়ে তালা উপজেলা জামায়াতে ইসলামির পক্ষ হতে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকাল ৪ টার তালা সরকারি উচ্চ বিদ্যালয়ের ফুটবল মাঠ হতে স্বাগত মিছিল পূর্ব পথসভা অনুষ্ঠিত হয়।

তালা উপজেলা জামায়াতে ইসলামির আমীর মাওলানা মফিদুল ইসলাম’র সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলীর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা-১ (তালা – কলারোয়া) আসনে জামায়াতের দলীয় সংসদ সদস্য প্রার্থী মো. ইজ্জত উল্লাহ।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ও (তালা-কলারোয়া) আসনের নির্বাচনী পরিচালক ডা. শেখ মাহামুদুল হক, ইসলামি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক ও শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি অধ্যাপক গাজী সুজায়েত আলী।

এসময় অন্যান্যের মধ্যে ইসলামি আন্দোলন বাংলাদেশ’র নেতা মাওলানা আসাদুল হক, জামায়াত নেতা মাওলানা মাছুম বিল্লাহ, মাওলানা কবিরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, পেশাজীবি পরিষদের সেক্রেটারি হাফেজ শাহ আলম, তালা ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট মশিউর রহমান ও তালা উপজেলা ইসলামী ছাত্রশিবির সভাপতি জামালুল বান্না প্রমুখ বক্তব্য রাখেন।

সভা শেষে নির্বাচনী তফষিলকে স্বাগত জানিয়ে একটি শুভেচ্ছা মিছিল তালা উপশেহর প্রদক্ষিন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ