September 18, 2026, 6:58 am
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

কাঁঠালিয়ায় খালেদা জিয়ার সুস্থতায় দোয়া মোনাজাত ও কম্বল বিতরন

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মোনাজাত ও দুঃস্থদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১ টায় কাঁঠালিয়া উপজেলার কচুয়া রুবেল সমাজ কল্যান যুব ও ক্রীড়া সংঘের আয়োজনে নিজস্ব কার্যালয়ে প্রতিবছরের ন্যায় এ কম্বল বিতরন করা হয়। ইউনিয়নের ১ হাজার নারী-পুরুষদের মাঝে এ কম্বল বিতরন করা হয়।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক ও ঝালকাঠি -১ রাজাপুর কাঁঠালিয়া আসনের বিএনপির দলীয় প্রার্থী মোঃ রফিকুল ইসলাম জামাল প্রধান অতিথি হিসেবে দোয়া মোনাজাত ও কম্বল বিতরন করেন।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ আতিকুর রহমান রুবেলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ট্রাষ্টি বোর্ড, ডিবিকেপি কমিউনিটি হাসপাতালের চেয়ারম্যান লায়ন এম এ খালেক, রুবেল সমাজ কল্যান যুব ও ক্রীড়া সংঘের উপদেষ্টা সালমান খান বিপ্লব।

এ সময় বক্তব্য রাখেন, সংগঠনের সাধারন সম্পাদক মোঃ জাকির খান ও মোঃ ছিদ্দিুকুর রহমানসহ অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ