September 18, 2026, 6:59 am
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

ফকিরহাটে গ্রেপ্তারের পর অসুস্থ হয়ে সাজাপ্রাপ্ত আসামীর মৃত্যু

বার্তা সম্পাদক

 

ফকিরহাটে গ্রেপ্তারের পর অসুস্থ হয়ে সাজাপ্রাপ্ত আসামীর মৃত্যু

সৈয়দ জালিস মাহমুদ।
বাগেরহাট

বাগেরহাটের ফকিরহাটে শেখ মজিবর রহমান (৭০) নামে দুই মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত এক আসামীকে গ্রেপ্তারের কিছুসময় পর হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে মরদেহ ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মৃত ব্যাক্তি ফকিরহাট উপজেলার ব্রাহ্মণরাকদিয়া গ্রামের মৃত শেখ ইনতাজ এর ছেলে। তিনি একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য।

পুলিশ জানান, দুই মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী শেখ মজিবর রহমানকে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ১টার দিকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ। রাত ৩টার দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পুলিশ দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধিন অবস্থায় রাত ৩টা ২৫ মিনিটের সময় তিনি মারা যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: শাওন কুমার দাশ জানান, শেখ মজিবর রহমানকে অসুস্থ অবস্থায় হাসপাতালে আনা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় তিনি মারা যান। তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারনা করছেন।

মৃতের স্বজনরা জানান, তিনি দীর্ঘদিন ধরে হার্ট ও ডায়াবেটিস সহ বিভিন্ন রোগে ভুগছিলেন। মজিবর রহমান একজনের এনজিও ঋণের জামিনদাতা ছিলেন। সেই ঋণগ্রহীতা টাকা পরিশোধ না করায় তার বিরুদ্ধে সার্টিফিকেট মামলা হয়। সেই মামলায় জামিনদাতা হিসেবে তার দুই মাসের সাজা হয়।

ফকিরহাট মডেল থানার ওসি (তদন্ত) মো: আলমগীর হোসেন বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

তিনি আরো জানান, শেখ মজিবর রহমান বাগেরহাট সিআর মামলার (সার্টিফিকেট মামলা) দুই মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী ছিলেন। রাতে গ্রেপ্তারের কিছুসময় পর তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় মারা যান তিনি। #

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ