September 18, 2026, 6:58 am
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

ঝালকাঠি-১ আসনে এনসিপির প্রার্থী ডা. মাহমুদা আলম মিতু

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠি–১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন ডা. মাহমুদা আলম মিতু। তার বাড়ি কাঁঠালিয়া উপজেলায়।

দুপুরে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এনসিপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করা হয়। এলাকার উন্নয়ন, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, নারী–শিক্ষা বিস্তার এবং বৈশম্যহীন সমাজ গড়ার লক্ষ্যে ডা. মাহমুদা মিতুকে প্রার্থী করা হয়েছে।

দলীয় নেতারা বলেন, দীর্ঘদিন ধরে তিনি সামাজিক সেবা, স্বাস্থ্যসেবা ও মানবিক কাজে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। মাঠ পর্যায়ে তার গ্রহণযোগ্যতা, সততা ও পরিচ্ছন্ন ভাবমূর্তি বিবেচনায় তাকে এই আসনে প্রার্থী করা হয়েছে।

মনোনয়ন প্রতিক্রিয়ায় ডাঃ মাহমুদা আলম মিতু বলেন, জনগণের আস্থা ও সমর্থন নিয়ে এলাকার উন্নয়নে কাজ করাই হবে তার মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, রাজাপুর-কাঁঠালিয়ার উন্নয়ন বঞ্চনার ইতিহাস বদলাতে জনগণের সঙ্গে নিয়ে কাজ করতে চাই। শিক্ষা, স্বাস্থ্য এবং নারী–যুব উন্নয়নকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে। এদিকে মনোনয়ন ঘোষণার পর এনসিপির স্থানীয় নেতৃত্ব ও কর্মীদের মধ্যে উৎসাহ দেখা গেছে। তারা মনে করছেন, নতুন প্রার্থী হিসেবে ডা. মাহমুদা আলম মিতুর আগমন আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকে আরও প্রাণবন্ত করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ