July 27, 2026, 5:23 am
শিরনাম :
রাজবাড়ীতে আর্থিক প্রতারণার প্রতিবাদে ও টাকা ফেরতের দাবিতে মানববন্ধন পাথরঘাটায় জেলের ছদ্মবেশী সাংবাদিকের কাছ থেকে নৌ পুলিশের চাঁদা গ্রহণের ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতিতে সংবর্ধনা ঝালকাঠি জেলা পরিষদে মানবিকতার অনন্য দৃষ্টান্ত তালা হাসপাতালের ডাক্তার ও কর্মচারী সাসপেন্ড খালিয়াজুড়ির মেন্দিপুর ইউনিয়ন ভূমি অফিসে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ জামালপুরে ব্যবসায়ীদের মানববন্ধন বান্দরবানে সদর ইউনিয়ন পরিষদে প্রশাসনিক ক্ষমতা পেলেন কৃষি কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জে সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষমেলা উদ্বোধন শ্যামনগরে জলাবদ্ধতায় ফসলের জমি পানিতে তলিয়ে আছে

ফকিরহাটে এক যুবতী নারীকে ধর্ষণ, অভিযুক্ত আসামী গ্রেপ্তার

বার্তা সম্পাদক

 

ফকিরহাটে এক যুবতী নারীকে ধর্ষণ, অভিযুক্ত আসামী গ্রেপ্তার

সৈয়দ জালিস মাহমুদ
(বাগেরহাট)

বাগেরহাটের ফকিরহাটে এক যুবতী নারী (২০) কে ধর্ষণ মামলার আসামী আব্দুর রহমান (২৫) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬ এর একটি দল। ফকিরহাট মডেল থানা পুলিশ বুধবার (১০ ডিসেম্বর) সকালে তাকে বাগেরহাট বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে।

গ্রেপ্তারকৃত আসামী আব্দুর রহমান উপজেলার টাউন নওয়াপাড়া গ্রামের মানজাল হকের ছেলে। সে পেশায় একজন ট্রাক চালক।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব-৬) যশোর সদর থেকে তাকে গ্রেপ্তার করে। রাতেই আসামীকে ফকিরহাট মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করে। গ্রেপ্তারকৃত ব্যাক্তি ওই যুবতী নারী ধর্ষণ মামলার একমাত্র আসামী।

পুলিশ মামলার বরাত দিয়ে জানান, ওই নারীর মা বাগেরহাট জেলার মোংলা থানার বাসিন্দা বর্তমানে ফকিরহাট টাউন-নওয়াপাড়া এলাকায় ভাড়াবাড়িতে বসবাস করেন। সে সুবাদে ভিকটিম ওই নারী প্রায়ই ফকিরহাটে মায়ের কাছে আসা-যাওয়া করেন। মায়ের ভাড়া বাড়ীতে যাতায়াতের পথে প্রায় ৪/৫ মাস আগে আসামী আব্দুর রহমানের সাথে তার পরিচয় হয়।

পরবর্তীতে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে গত ৫ নভেম্বর থেকে ৮ নভেম্বর পর্যন্ত আসামী আব্দুর রহমান ভিকটিমকে নিজের ঘরে রেখে একাধিকবার জোর পূর্বক ধর্ষণ করেন। এরপর ওই নারী বিয়ের জন্য বললে আসামী বিয়ে না করে কৌশলে ফকিরহাট বাসষ্ট্যান্ডে রেখে চলে যান। পরবর্তীতে আসামী ওই নারীকে বিয়ে না করে তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করেন বলে মামলায় উল্লেখ রয়েছে।

এ ঘটনায় গত ৯ নভেম্বর ভিকটিম নিজ বাদী হয়ে ফকিরহাট মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা নং-৬। মামলার পর আসামী পালাতক ছিলেন। এদিন রাতে র‌্যাব-৬ এর অভিযানে আসামী আব্দুর রহমান গ্রেপ্তার হন।

ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চত করে বলেন, আসামী আব্দুর রহমানকে বাগেরহাট বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে। বর্তমানে মামলাটি তদন্তধিন রয়েছে। #

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ