July 26, 2026, 7:47 pm
শিরনাম :
জামালপুরে ব্যবসায়ীদের মানববন্ধন বান্দরবানে সদর ইউনিয়ন পরিষদে প্রশাসনিক ক্ষমতা পেলেন কৃষি কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জে সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষমেলা উদ্বোধন শ্যামনগরে জলাবদ্ধতায় ফসলের জমি পানিতে তলিয়ে আছে ১৭ বছরে মানুষ ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারেনি- এস এম জিলানী এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত। পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

নিরীহ নিরাপরাধ মানুষ ন্যূনতম কোনো হয়রানির শিকার হবে না- সেলিমুজ্জামান

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, আগামীতে আপনারা ধানের শীর্ষের প্রার্থীকে ভোট দিয়ে জয়ী না করেন বিএনপি ক্ষমতায় এলেও এই এলকার উন্নয়নের ধারাবাহিকতার সুযোগ কমে যাবে। আপনাদের সন্তান, এলাকায় উন্নয়ন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের কথা চিন্তা করে ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে জয়ী করবেন এটা আমার প্রত্যাশা।

মঙ্গলবার (০৯ ডিসেম্বর) বিকেলে গোপালগঞ্জ কাশিয়ানীর পারুলিয়া জাঙ্গালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পারুলিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সেলিমুজ্জামান সেলিম।

তিনি বলেন, আমি দেখেছি বিভিন্ন পারিবারিক কোলাহলে অনেক সময় নিরীহ মানুষকে হয়রানি করা হচ্ছে, আজ থেকে এই পারুলিয়া ইউনিয়নে নিরীহ নিরাপরাধ মানুষ যেন ন্যূনতম কোনো হয়রানির শিকার না হয় সে জন্য কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবে। কোনো নিরীহ মানুষকে নিপীড়ন, নির্যাতন, মিথ্যা মামলা দেওয়া যাবে না।

পারুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন কালুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক হিরো মৃধাসহ প্রমুখ।

এ সময় যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পীসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ