September 18, 2026, 5:24 am
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

রাজাপুরে জামায়াতে ইসলামীর নির্বাচনী কর্মী সম্মেলন অনুষ্ঠিত

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠির রাজাপুরে বাংলাদেশ জামায়াত ইসলামীর উদ্যোগে আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেলে উপজেলার ২৩নং উত্তর মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই কর্মী সমাবেশে বিভিন্ন এলাকা থেকে কর্মীরা উপস্থিত হন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আমীর অ্যাডভোকেট মোঃ হাফিজুর রহমান। প্রধান বক্তা ছিলেন ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. ফয়জুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আবু বকর মোঃ সিদ্দিক, মোঃ কবির হোসেন, মোঃ ফারুক হোসাইন। সম্মেলনের সভাপতিত্ব করে সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের জামাতের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান।

সম্মেলনে প্রধান বক্তা ডঃ ফয়জুল হক বলেন, মানুষের জীবনমান, নিরাপত্তা, শিক্ষা ও উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে শান্তি ও ন্যায়ভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠাই আমার প্রতিশ্রুতি।

বক্তারা বলেন, গণমানুষের অধিকার পুনরুদ্ধার এবং সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যেই এ সম্মেলনের আয়োজন। তারা কর্মীদের আরও সক্রিয় হয়ে মাঠে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ