July 26, 2026, 9:19 pm
শিরনাম :
রাজবাড়ীতে আর্থিক প্রতারণার প্রতিবাদে ও টাকা ফেরতের দাবিতে মানববন্ধন পাথরঘাটায় জেলের ছদ্মবেশী সাংবাদিকের কাছ থেকে নৌ পুলিশের চাঁদা গ্রহণের ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতিতে সংবর্ধনা ঝালকাঠি জেলা পরিষদে মানবিকতার অনন্য দৃষ্টান্ত তালা হাসপাতালের ডাক্তার ও কর্মচারী সাসপেন্ড খালিয়াজুড়ির মেন্দিপুর ইউনিয়ন ভূমি অফিসে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ জামালপুরে ব্যবসায়ীদের মানববন্ধন বান্দরবানে সদর ইউনিয়ন পরিষদে প্রশাসনিক ক্ষমতা পেলেন কৃষি কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জে সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষমেলা উদ্বোধন শ্যামনগরে জলাবদ্ধতায় ফসলের জমি পানিতে তলিয়ে আছে

বাগমারায় জামায়াতে ইসলামীর নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

আশিক ইসলাম, বাগমারা প্রতিনিধি

বাগমারায় জামায়াতে ইসলামীর নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত, রাজশাহীর বাগমারা উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল নির্বাচনী সমাবেশ শনিবার(৬ডিসেম্বর)বিকেলে উপজেলার হাটগাঙ্গোপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সমাবেশে বাগমারা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাস্টার কামরুজ্জামান হারুনের সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যাপক অহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওঃআব্দুল খালেক ও রাজশাহী জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি গোলাম মুর্তজা।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও এমপি প্রার্থী ডাঃ আব্দুল বারী।

প্রধান বক্তার বক্তব্যে জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী ডাঃ আব্দুল বারী বলেন, আমি নির্বাচিত হলে বাগমারায় অন্যায়,অপকর্ম,চাদাবাজী,রাজনৈতিক মামলা,মাদক ব্যবসা সহ সমাজের সকল অন্যায় কাজ রুখে দিব। নির্বাচিত হলে বাগমারা উন্নয়ন কমিটি নামে একটি সংগঠন তৈরি করবো। তার মাধ্যমে বাগমারার উন্নয়ন কাজে সকল আয়-ব্যায়ের হিসেব থাকবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে এই রাষ্ট্র পরিচালিত করার সুযোগ দিন।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মাস্টার মোহাম্মাদ আব্দুল আহাদ কবিরাজ, বাগমারা উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি, শাহিন আলম,ও সাধারন সম্পাদক আইনুল হক,ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাঃ আলমগীর হোসেন, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন পরিষদের রাজশাহী বিভাগের সভাপতি মাওঃ এফ. এম.ইসমাইল আলম আল হাছানী,শুভডাঙ্গা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওঃ শাহার আলী,গোবিন্দপাড়া ইউপির আমীর মাস্টার বাবুল হোসাইন,আউচপাড়া ইউনিয়নের আমীর আল-আমিন হক,হাটগাঙ্গোপাড়া ওয়ার্ডের আমীর সাইফুল ইসলাম,ইসলামী ছাত্রশিবিরের প্রশ্চিম বাগমারার সভাপতি মিকদাদ,সহ জামায়াতে ইসলামী ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ