May 12, 2026, 3:41 pm
শিরনাম :
তালায় দলিত জনগোষ্টির অভিগম্যতা বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত পাথরঘাটায় জলবায়ু সহনশীলগোষ্ঠী তৈরীর লক্ষ্যে সমন্বয় সভা নেত্রকোণায় ম্যজিস্ট্রেটের সিল ও স্বাক্ষর জাল করার অপরাধে লিখিত অভিযোগ কালীগঞ্জে প্রবাসীর বাড়ীতে হামলা ও চাঁদা দাবীর অভিযোগ গাজীপুরে প্রধান শিক্ষিকার উদাসীনতায় এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি সিয়াম আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশব্যাপী কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে Celebi Aviation এর প্রতিনিধিগণের সৌজন্য সাক্ষাৎ রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা নিকুঞ্জে সাংবাদিক নির্যাতনকারী সেই কুখ্যাত ছাত্রলীগ নেতা রিয়াদ গ্রেপ্তার রাজশাহীকে ঢেলে সাজাতে চাই, বরেন্দ্র প্রেসক্লাবের নেতাদের সঙ্গে মতবিনিময়ে রাসিক প্রশাসক

ঝালকাঠি-১ আসনে ধানের শীষের মনোনয়ন পেয়ে গণসংযোগ করেন রফিকুল ইসলাম জামাল: উন্নয়নের অঙ্গীকার

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী রফিকুল ইসলাম জামালের উদ্যোগে শুক্রবার বিকেলে কাঁঠালিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন উপজেলা বিএনপির কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়।

দোয়া শেষে বিশাল মিছিল নিয়ে শুরু হয় গণসংযোগ, যা কাঁঠালিয়ার প্রধান সড়কজুড়ে নির্বাচনী আমেজ ছড়িয়ে দেয়। গণসংযোগকে কেন্দ্র করে এলাকাজুড়ে নেতাকর্মীদের ঢল নামে। ধানের শীষের স্লোগানে মুখরিত হয়ে ওঠে কাঁঠালিয়ার প্রধান সড়কগুলো।

এসময় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় ও দলীয় নেতাকর্মীদের কোলাকুলি করেন তিনি। নেতাকর্মীদের সঙ্গে তিনি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

গণসংযোগে অংশ নেওয়া নেতাকর্মীরা জানান, ধানের শীষের পক্ষে মানুষের সমর্থন দিন দিন বেড়েই চলেছে। রফিকুল ইসলাম জামালও সরাসরি ভোটারদের কাছে পৌঁছে উন্নয়নের নানা পরিকল্পনা তুলে ধরেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ, কাঁঠালিয়া উপজেলা বিএনপির সভাপতি জালালুর রহমান আকন, রাজাপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল্লাহ নান্টু, কাঁঠালিয়া বিএনপির সাধারণ সম্পাদক (পদ স্থগিত) নিজাম মীরবহর, রাজাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জাহিদুল ইসলামসহ রাজাপুর কাঁঠালিয়ার বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় রফিকুল ইসলাম জামাল বলেন, সবার আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি। এ অঞ্চলের অনুন্নত মানুষের ভাগ্য পরিবর্তনই হবে আমার প্রধান লক্ষ্য। কৃষক, শ্রমজীবী ও পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়ন এবং নদীভাঙন রোধে টেকসই প্রকল্প গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা এবং জনগণের অধিকার রক্ষায় বিএনপি অঙ্গীকারবদ্ধ।

আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাও চাইলে আমাদের মঞ্চে এসে প্রচারণা করতে পারবেন, আমরা গণতান্ত্রিক সহাবস্থানকে সমর্থন করি। এটাই গণতন্ত্রের সৌন্দর্য।

কাঁঠালিয়ায় এ গণসংযোগকে কেন্দ্র করে পুরো এলাকায় এখন নির্বাচনী উত্তাপ আরও তীব্র হয়ে উঠেছে। ধানের শীষের পক্ষে স্লোগান, সমর্থকদের উচ্ছ্বাস এবং ভোটারদের আগ্রহে নির্বাচনী মাঠের পরিবেশ ক্রমেই প্রাণবন্ত হয়ে উঠছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ