September 20, 2026, 5:50 pm
শিরনাম :
নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠক অনুষ্ঠিত

জাতীয় পার্টি নির্বাচনে আসবে কিনা তাদের ইচ্ছা, তারা স্বৈরাচারের দোসর -প্রেস সচিব

ডেস্ক রিপোর্ট
সংগৃহীত ছবি

জাতীয় পার্টি স্বৈরাচারের দোসর, নির্বাচনে আসবে কি না- সেটি তাদের নিজস্ব ইচ্ছা বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম।

তিনি বলেন, ‘সরকারের হাতে থাকা ৭০ দিনের মেয়াদ অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়।’

শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে মাগুরায় আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মাগুরা সরকারি মডেল স্কুল মাঠে বেলা ১১টায় টুর্নামেন্টের উদ্বোধন করেন তিনি। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আব্দুল কাদের। প্রতিযোগিতায় জেলার নয়টি কলেজ অংশ নিচ্ছে। আয়োজনে ক্রীড়া পরিদপ্তর ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়; বাস্তবায়নে জেলা প্রশাসন এবং জেলা ক্রীড়া অফিস, মাগুরা।

উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘জাতীয় পার্টি স্বৈরাচারের দোসর ছিল- এটা ইতিহাসের অংশ। তবে তারা নির্বাচনে আসবে কি না, সেটি তাদের নিজস্ব সিদ্ধান্ত। আমরা তাদের নিষিদ্ধ করিনি- এটি সত্য।’

তিনি আরও বলেন, ‘সরকারের হাতে ৭০ দিন সময় আছে। এই সময়ের মধ্যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় কার্যকর করার সর্বোচ্চ চেষ্টা করা হবে। যদি আমরা না-ও পারি, পরবর্তী সরকার এসে রায় কার্যকর করবে। শহিদদের প্রতি এটি আমাদের দায়িত্ব।’

নির্বাচন প্রসঙ্গে তিনি পুনর্ব্যক্ত করে বলেন, ‘১৫ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচনী আয়োজন হবেই। নির্বাচন ঠেকানোর মতো কোনো শক্তি নেই। সবার অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।’

মাইনাস ফোর প্রসঙ্গে তিনি জানান, সরকারের এমন কোনো পরিকল্পনা নেই।

তারেক রহমানের দেশে ফেরা বিষয়ে তিনি বলেন, ‘বিষয়টি সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত; সরকারের কোনো বাধা নেই।’

উৎসবমুখর পরিবেশে দর্শকদের উপস্থিতিতে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ