September 20, 2026, 5:51 pm
শিরনাম :
নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠক অনুষ্ঠিত

থানায় জিডি করেছেন ছাত্রদল নেতা আবিদের

ডেস্ক রিপোর্ট

ফেসবুকে বিভ্রান্তিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে Bangladesh Times নামক একটি অনলাইন নিউজ পোর্টালের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল নেতা মো. আবিদুল ইসলাম খান আবিদ।

শুক্রবার রাতে রাজধানীর শাহবাগ থানায় এই ডিজি করেছেন তিনি। পরে থানা থেকে পুলিশের এক সদস্যকে বিষয়টি তদন্ত করতে দায়িত্ব দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) মাইনুল ইসলাম খান বলেন, আবিদুল ইসলাম খান থানায় এসে জিডিটি করেছেন। সেখানে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিমূলক পোস্ট ছড়িয়ে দেওয়ার অভিযোগ তুলেন। এখন থানা থেকে একজন পুলিশ উপ-পরিদর্শককে (এসআই) সেটি তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এই অভিযোগের সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

জিডিতে ছাত্রদল নেতা আবিদ উল্লেখ করেন, আজ বিকালে শাহবাগ থানাধীন সামাজিক বিজ্ঞান ভবনে অবস্থানকালীন সময় ফেসবুকে দেখতে পাই Bangladesh Times নামক একটি পোর্টাল তাদের ফেসবুকের পেজে আমাকে উল্লেখ করে বিভ্রান্তিমূলক পোস্ট দেয়। এই পোস্টে আমার ছবি ব্যবহার করে বিজয় একাত্তর হল ছাত্রদলের আহ্বায়ক তানভীর মায়েদকে উদ্দেশ্য করে মিথ্যা বানোয়াট তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।

জিডিতে তিনি আরও উল্লেখ করেন, আশঙ্কা করছি এই ফেসবুক পেজ আমাকে এবং আমার সংগঠনকে জড়িয়ে বিভ্রান্তিকর পোষ্টের মাধ্যমে আমার ও আমার সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা অব্যাহত রেখেছে। ফলে ফেসবুক পেজ আমার ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের বিরুদ্ধে আগেও একই রকমভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছে। এ অবস্থায়, বিষয়টি ভবিষ্যতের জন্য জিডিভুক্ত করে রাখা একান্ত প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ