September 18, 2026, 4:48 am
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

তালায় কারিতাসের লিঙ্গ-ভিত্তিক সহিংসতা বিরোধী র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

তালা প্রতিনিধি

সব নারী ও কন্যার প্রতি ডিজিটাল সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হোন- প্রতিপাদ্য বিষয় সামনে নিয়ে ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ১৬ দিন পর্যন্ত লিঙ্গ ভিত্তিক সহিংসতা বিরোধী কর্মসূচী বাস্তবায়ন করছে বেসরকারি সংস্থা কারিতাস।

কর্মসূচীর ধারাবাহিকতায় কারিতাস আইডিপিডিসি প্রকল্প’র আওতায় তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের নগরঘাটা জবা ক্রেডিট ইউনিয়নের সহযোগীতায় স্থানীয় দাস পাড়ায় গত ৩ ডিসম্বের বিকালে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন কারিতাস’র কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার সুকুমার দাস। প্রধান অতিথি হিসেবে ছিলেন তালা রিপোর্টাস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি বি.এম জুলফিকার রায়হান।

সভায় বক্তব্য রাখেন কমিউনিটি নারী প্রতিনিধি বিল্লু দাস, মুনমুন দাস, রিংকী দাস এবং সিডিএ কমলেশ মিস্ত্রি প্রমূখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কারিতাস’র সিডিএ লিটন সেন। জবা ক্রেডিট ইউনিয়নের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায়- ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে নারীদের উপর সৃষ্ট অনলাইন-অফলাইন সহিংসতার ঝুঁকি বিষয়ে আলোচনা হয়। একই সাথে নারীদের অধিকার নিশ্চিত করা, বাল্য বিবাহ প্রতিরোধসহ সকল ধরণের সহিংসতা রোধের উপর আলোচনা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ