July 27, 2026, 4:03 am
শিরনাম :
রাজবাড়ীতে আর্থিক প্রতারণার প্রতিবাদে ও টাকা ফেরতের দাবিতে মানববন্ধন পাথরঘাটায় জেলের ছদ্মবেশী সাংবাদিকের কাছ থেকে নৌ পুলিশের চাঁদা গ্রহণের ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতিতে সংবর্ধনা ঝালকাঠি জেলা পরিষদে মানবিকতার অনন্য দৃষ্টান্ত তালা হাসপাতালের ডাক্তার ও কর্মচারী সাসপেন্ড খালিয়াজুড়ির মেন্দিপুর ইউনিয়ন ভূমি অফিসে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ জামালপুরে ব্যবসায়ীদের মানববন্ধন বান্দরবানে সদর ইউনিয়ন পরিষদে প্রশাসনিক ক্ষমতা পেলেন কৃষি কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জে সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষমেলা উদ্বোধন শ্যামনগরে জলাবদ্ধতায় ফসলের জমি পানিতে তলিয়ে আছে

গোপালগঞ্জে সাংবাদিক সেজে চাঁদাবাজি করতে গিয়ে দুই ব্যক্তি আটক

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে সাংবাদিক সেজে চাঁদাবাজি করতে গিয়ে যৌথবাহিনীর হাতে আটক হয়েছে দুই ব্যক্তি।

মঙ্গলবার দুপুরে সদর উপজেলার ঘোনাপাড়া এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথবাহিনীর একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করেন।

আটককৃতরা হলো, জেলার টুঙ্গিপাড়া উপজেলার নিলফা গ্রামের মোহাম্মদ সোলায়মান শেখের ছেলে মো. মনিরুল শেখ ও একই উপজেলার চর বয়রা গ্রামের বালা শেখের ছেলে হাকিম শেখ।

পুলিশ সূত্রে জানাগেছে, সদর উপজেলার ঘোনাপাড়া বাজারের দোকানদারদের অভিযোগের ভিত্তিতে ওই দুই ভুয়া সাংবাদিককে আটক করা হয়। আটককৃতরা বেশ কিছুদিন ধরে ভুয়া সাংবাদিক পরিচয়ে বেকারি, মিষ্টির দোকান ও রেস্টুরেন্ট থেকে ভয়ভীতি প্রদর্শন করে কৌশলে চাঁদা আদায় করে আসছিল ওই দুই ব্যাক্ত। এ অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয় এবং পরবর্তীতে অভিযানে ওই দুইজনকে আটক করা হয়।

ওই সূত্র আরো জানায়, আটককৃত ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য গোপালগঞ্জ সদর আর্মি ক্যাম্পে নেয়া হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদ শেষে তাদের গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।

গোপালগঞ্জ সদর থানার অফিসার্স ইনচার্জ মোঃ শাহ আলম জানিয়েছেন, গোপালগঞ্জ সদর আর্মি ক্যাম্প থেকে দুই ব্যক্তিকে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। আমরা তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ