September 18, 2026, 4:12 am
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ছাগল বিতরণ, দোয়া মাহফিল ও আলোচনা সভা

তরফদার রবিউল ইসলাম

বাগেরহাটে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও জানের সদগা হিসেবে বিভিন্ন এতিমখানায় ছাগল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে খান জাহান আলী (রহ) মাজার সংলগ্ন এতিমখানা প্রাঙ্গনে জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম এই ছাগল প্রদান করেন।

এসময় বাগেরহাট জেলা বিএনপির যুগ্ন আহবায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ, সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক, পৌর বিএনপির সভাপতি শাহেদ আলী রবি, বিএনপি নেতা ফকির তারিকুল ইসলাম, সরদার লিয়াকত আলীসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে এতিমখানায় বেগম জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া করা হয়। এদিন ১১টি এতিম খানায় ১১টি খাসি প্রদান করা হয়।

অন্যদিকে বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় শহরের স্বাধীনতা উদ্যানে জেলা যুবদলের আয়োজনে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লাসহ বিএনপি’র অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বেগম জিয়ার সুস্থ্যতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি গোলাম রসুল তরফদার নেওয়াজ।

এদিকে বেগম জিয়ার সুস্থ্যতা কামনায় জেলা ছাত্রদল নেতা আতিকুর রহমান রাসেলের উদ্যোগে একই স্থানে দোয়া মাহফিল হয়।

বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম বলেন, মসজিদে মসজিদে আমরা আমাদের মায়ের (বেগম জিয়া) সুস্থ্যতার জন্য দোয়া করছি। দেশের মানুষের দোয়ায় তিনি সুস্থ্য হয়ে যাবেন। সেই সাথে আমরা চাই, তিনি যেন ফ্যাসিস্ট শেখ হাসিনার ফাসি দেখে যেতে পারেন।

এছাড়া বাগেরহাটের বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও মসজিদে দোয়া মাহফিল এবং আলোচনা সভা করেছে বিএনপির নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ