September 19, 2026, 2:13 pm
শিরনাম :
সৈয়দ মঞ্জুর আহমেদ নওরোজ ও সৈয়দ ফিরোজ আহমেদের সুস্থতা কামনায় দোয়া বীর মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে অবসরপ্রাপ্ত ইপিাআর সদস্যর সংবাদ সম্মেলন ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লার্ভা নিধন অভিযান সালিনাবক্সা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার সড়ক দুর্ঘটনায় নিহত কোটালীপাড়ায় পদ্মবিলে ঘুরতে গিয়ে মাঝিদের হামলায় পর্যটক আহত গড়িয়া ঢালুয়া নবপল্লীর শিক্ষার্থী সিদ্ধিকার নৃত্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন বাগমারায় ইউপি সদস্যকে মারধরের প্রতিবাদে মানববন্ধন বাগমারা উপজেলা প্রেসক্লাবের প্রধান কার্যালয় উদ্বোধন রাজশাহীতে নারীসহ সাবেক ওসি আটক কাঁঠালিয়ায় বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

সাংবাদিকদের হুমকি–বাধার ঘটনায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের তীব্র নিন্দা

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী ব্যুরো প্রধান

রাজশাহীতে সংবাদ সংগ্রহে বাধা, ভয়ভীতি প্রদর্শন এবং সাংবাদিকদের আটকে রাখার হুমকির ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব। এ ঘটনাকে স্বাধীন সাংবাদিকতার প্রতি বর্বর হস্তক্ষেপ উল্লেখ করে প্রেসক্লাব তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

১ ডিসেম্বর (সোমবার) রাতে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম এবং সাধারণ সম্পাদক এক যৌথ বিবৃতিতে বলেন— “সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা, হুমকি প্রদান এবং আটকে রাখার হুমকি দেওয়ার মতো ঘটনা গণতান্ত্রিক দেশ ও সভ্য সমাজে কোনভাবেই গ্রহণযোগ্য নয়। এটি সংবাদমাধ্যমের স্বাধীনতা, নিরাপত্তা ও মর্যাদার ওপর সরাসরি আঘাত।”

বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন—“রাজশাহীতে এনসিপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের যেভাবে হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে— তা সাংবাদিক সমাজকে শঙ্কিত করেছে। জাতীয় যুবশক্তির রাজশাহী মহানগর কমিটির যুগ্ম সদস্য সচিব শোয়েব আহমেদ এবং মূখ্য সংগঠক মেহেদী হাসান ফারাবি যে আচরণ করেছেন, তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।”

প্রেসক্লাবের দাবি : সংশ্লিষ্ট সংগঠনের পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে অবিলম্বে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। অবিলম্বে সাংবাদিকদের কাছে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে হবে। ভবিষ্যতে সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিতে সংশ্লিষ্টদের কঠোর ভূমিকা রাখতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়- “রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সাংবাদিকদের নিরাপত্তা ও মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় অতীতে যেমন সোচ্চার ছিল, ভবিষ্যতেও থাকবে। প্রয়োজন হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”

উল্লেখ্য, সোমবার (১ ডিসেম্বর) বিকেলে রাজশাহী পর্যটন মোটেলে এনসিপির জেলা শাখার সদ্য ঘোষিত কমিটির আহ্বায়ক সাইফুল ইসলামের ডাকা সংবাদ সম্মেলন চলাকালে শোয়েব ও মেহেদীসহ কয়েকজন সম্মেলনস্থলে ঢুকে সাংবাদিকদের বাধা প্রদান, আটকে রাখার হুমকি এবং সংবাদ সংগ্রহে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ