September 18, 2026, 3:46 am
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

কাঁঠালিয়ায় রফিকুল ইসলাম জামালের নেতৃত্বে ৩১ দফার লিফলেট বিতরণ ও খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠির কাঁঠালিয়ায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় স্থানীয় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল এর আয়োজনে শনিবার বিকেলে আমুয়া বিএনপি অফিসে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচলনা করেন বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি।

দোয়া মোনাজাত শেষে রফিকুল ইসলাম জামাল এর নেতৃত্বে আমুয়া বন্দর বাজারের বিভিন্ন স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।

গণসংযোগ লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ, কাঠালিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জালালুর রহমান আকন, ঝালকাঠি আইনজীবী সমিতির পিপি অ্যাডভোকেট মাহেব হোসেন, রাজাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জাহিদুল ইসলাম, বিএনপির সাংগঠনিক সম্পাদক আলিম মুন্সি, উপজেলা যুবদলের সদস্য সচিব জয়নাল আবেদিন, ছাত্রদলের সভাপতি তুষার মুন্সি, রাজাপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রফিক মৃধা সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিকদলের নেতাকর্মীরা।

গণসংযোগ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে রফিকুল ইসলাম জামাল বলেন, কাঁঠালিয়া সুগন্ধা নদীর তীরবর্তী এলাকা নদীভাঙনে বিপর্যস্ত। কৃষি, গাছপালা, ঘরবাড়ি হারানো মানুষের আর্তনাদ থামাতে স্থায়ী বাঁধ নির্মাণ, নদী সুরক্ষা ও ঝুঁকিপূর্ণ এলাকায় দ্রুত পুনর্বাসনই হবে আমার প্রথম কাজ। মাদক আজ যুবসমাজকে ধ্বংস করছে। নির্বাচিত হওয়ার সুযোগ পেলে কঠোর মাদকবিরোধী অভিযান, সচেতনতা কর্মসূচি এবং যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরিকে অগ্রাধিকার দেওয়া হবে।

মনোনয়ন প্রসঙ্গে আত্মবিশ্বাস প্রকাশ করে তিনি বলেন, দল মনোনয়ন দিলে জনগণকে সঙ্গে নিয়ে বিজয় নিশ্চিত করব। বিএনপির পক্ষে জনগণের সমর্থনই আমার সবচেয়ে বড় ভরসার স্থান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ