September 18, 2026, 3:06 am
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু করিম শরীফ বাহিনীর ২ সদস্য আটক

তরফদার রবিউল ইসলাম

সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু করিম শরীফ বাহিনীর ২ সদস্য আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা।

শনিবার (২৯ নভেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের পশুর নদী সংলগ্ন ভাইজোড়া খাল এলাকায় অভিযান চালিয়ে এই দস্যুদের আটক করা হয়।

ওই এলাকায় তল্যাশী করে ১ টি একনলা বন্দুক, ৩ রাউন্ড তাজা কার্তুজ, ৪ রাউন্ড ফাঁকা কার্তুজ জব্দ করে কোস্টগার্ড সদস্যরা।

আটককৃতরা হলেন, মোংলা উপজেলার ফারুক বেপারী (৩০) এবং ইমদাদুল বেপারী (২৭)। তারা দীর্ঘদিন ধরে করিম শরীফ বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিলো। আটককৃত ডাকাত ও জব্দকৃত সকল আলামতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান কোস্টগার্ড কর্মকর্তা লে. খালিদ সাইফুল্লাহ।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ দুই দস্যুকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য আটককৃতদের মোংলা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ