September 18, 2026, 3:06 am
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

মোল্লাহাটে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ- এডভোকেট দিপু

বাগেরহাট প্রতিনিধি

শুক্রবার ২৮ নভেম্বর ২৫ বাগেরহাটের মোল্লাহাটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে।

এ সময় বাগেরহাট-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপুর পক্ষে ব্যাপক প্রচারণা চালান নেতা-কর্মীরা। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার ঐতিহ্যবাহী গাড়ফার হাটে   কয়েক ঘণ্টাব্যাপী এই প্রচারণা চলে।

পরে সন্ধ্যায় অনুষ্ঠিত পথসভায় এডভোকেট দিপু বলেন, দেশ ও গণতন্ত্র রক্ষায় ধানের শীষের বিকল্প নেই। দল-মত নির্বিশেষে সকলকে আহ্বান—আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপির প্রার্থীকে বিজয়ী করুন। তবেই দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে।

৩১ দফা প্রতিশ্রুতির হ্যান্ডবিল বিতরণে উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয় সাধারণ মানুষের কাছে। এই সময়ে নেতাকর্মীরা বিভিন্ন দোকানপাট, হাটের প্রবেশপথ এবং পথচারীদের হাতে ৩১ দফা অঙ্গীকারনামা সম্বলিত হ্যান্ডবিল বিতরণ করেন। হ্যান্ডবিলে স্থানীয় উন্নয়ন, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, শিক্ষার মানোন্নয়ন, কৃষকদের সহায়তা, দুর্নীতিমুক্ত প্রশাসন, জলাবদ্ধতা নিরসন, কর্মসংস্থান সৃষ্টি ও সুশাসন প্রতিষ্ঠাসহ নানা প্রতিশ্রুতি উল্লেখ করা হয়েছে।

এ সময় মোল্লাহাট উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ