July 27, 2026, 2:44 am
শিরনাম :
রাজবাড়ীতে আর্থিক প্রতারণার প্রতিবাদে ও টাকা ফেরতের দাবিতে মানববন্ধন পাথরঘাটায় জেলের ছদ্মবেশী সাংবাদিকের কাছ থেকে নৌ পুলিশের চাঁদা গ্রহণের ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতিতে সংবর্ধনা ঝালকাঠি জেলা পরিষদে মানবিকতার অনন্য দৃষ্টান্ত তালা হাসপাতালের ডাক্তার ও কর্মচারী সাসপেন্ড খালিয়াজুড়ির মেন্দিপুর ইউনিয়ন ভূমি অফিসে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ জামালপুরে ব্যবসায়ীদের মানববন্ধন বান্দরবানে সদর ইউনিয়ন পরিষদে প্রশাসনিক ক্ষমতা পেলেন কৃষি কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জে সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষমেলা উদ্বোধন শ্যামনগরে জলাবদ্ধতায় ফসলের জমি পানিতে তলিয়ে আছে

সিপিএসসি, র‍্যাব-১৪, কর্তৃক ১২ কেজি ২০০ গ্রাম গাঁজা সহ ০১ মাদক কারবরি গ্রেফতার*

আব্দুল হাফিজ, ময়মনসিংহ ব্যুরো প্রধান

সিপিএসসি, র‍্যাব-১৪, ময়মনসিংহ এর আভিযানিক দল ২৮ অক্টোবর ২০২৫ অনুমান ভোর সোয়া ৪ টায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ময়মনসিংহ জেলার গৌরিপুর থানার উজান কাশিয়ারচরে ধৃত মাদক কারবারি মোঃ আনোয়ার হোসেন(৩৫), জেলা-ময়মনসিংহ অবৈধ মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করছে।সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে ধৃত মাদক কারবরি র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়।

উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদে তার হেফাজতে অবৈধ মাদক দ্রব্য গাঁজা থাকার কথা স্বীকার করে।

ধৃত মাদক কারবারির দেওয়া তথ্যের ভিত্তিতে তার হেফাজত হতে ১২ কেজি ২০০ গ্রাম অবৈধ মাদক দ্রব্য গাঁজাসহ ০১ টি মোবাইল ফোন উদ্ধার পূর্বক জব্দ করা হয়। উদ্ধারকৃত অবৈধ মাদক দ্রব্য গাঁজা এর অবৈধ বাজার মূল্যে ২,৪৪,০০০/- টাকা।

মাদককারবরিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের লক্ষ্যে আসামী ও উদ্ধারকৃত আলামত ময়মনসিংহ জেলার গৌরিপুর থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ