September 18, 2026, 3:09 am
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

কাঁঠালিয়ায় নিখোঁজের দশদিন পর ডোবা থেকে বৃদ্ধ’র লাঁশ উদ্ধার

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠির কাঁঠালিয়ায় নিখোঁজের দশদিন পর ডোবা থেকে পচাত্তর বছর বয়সী মানুষিক ভারসাম্যহীন এক বৃদ্ধ’র অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গত বুধবার (২৬ নভেম্বর) রাতে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের সোনার বাংলা নামক এলাকার ধান ক্ষেতের একটি ডোবা থেকে তার লাঁশ উদ্ধার করা হয়। নিহত আবদুল খালেক শেখ (৭৫) পাশ্ববর্তী পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার গৌরিপুর গ্রামের বাসিন্ধা ছিলেন।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গত শুক্রবার (১৪ নভেম্বর) উপজেলার আওরাবুনিয়া গ্রামে মেয়ে লাকি বেগমের বাড়ীতে আসে। শনিবার (১৫ নভেম্বর) সকালে কাউকে কিছু না বলে বের হয়ে যায়। বিভিন্ন স্থানে খোঁজাখুজি পরও তাকে পাওয়া যাচ্ছিল না। খুজে পেতে বিভিন্ন এলাকায় মাইকিংও করা হয়। বুধবার সন্ধ্যায় ধান ক্ষেতের মধ্যে একটি ডোবায় অর্ধগলিত অবস্থায় তাকে দেখতে পায় স্থানীয় লোকজন। পরে পুলিশে খবর দেয়। পুলিশ লাঁশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। খবর পেয়ে মেয়ে লাকি বেগম থানায় এসে তার বাবার লাঁশ সনাক্ত করেন।

বিষয়টি নিশ্চিত করে কাঁঠালিয়া থানার ওসি মংচেনলা জানান, ধারনা করা হচ্ছে ৮/১০ দিন পুর্বে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের আপত্তি না থাকায় লাঁশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ