September 18, 2026, 3:07 am
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

ফকিরহাটে শান্তি ও সম্প্রীতির আহ্বানে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

সৈয়দ জালিস মাহমুদ

সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলায় আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

সংলাপটি আয়োজন করে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (MIPS) প্রকল্প, যা এফসিডিও (FCDO)-এর আর্থিক সহায়তায় বাস্তবায়িত হচ্ছে।

বৃহস্পতিবার বেলা ১০টা ৩০ মিনিটে পিস ফ্যাসিলিটেটর (পিএফজি) গ্রুপ এর আয়োজনে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে অনুষ্ঠিত এ সংলাপে প্রধান অতিথি ছিলেন ফকিরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান সাগর।

পিএফজি’র উপজেলা সমন্বয়ক ইফতেকার আহমেদ পলাশ এর সভাপতিত্বে এবং এমআইপিএস প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর এস.এম. রাজু জবেদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ফকিরহাট উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপ’র) সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা, বাংলাদেশ জামায়েতে ইসলামী, ফকিরহাট উপজেলার আমীর মাওলানা তৈয়বুর রহমান, , ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আলমগীর হোসেন।

সংলাপে আরো উপস্থিত ছিলেন উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও পিএফজি অ্যাম্বাসেডর সাহেদুর রহমান জোহা, উপজেলা মহিলাদলের সভানেত্রী ও পিএফজি অ্যাম্বাসেডর কলিনা ইসলাম, পিএফজি অ্যাম্বাসেডর বিজন দাস, উপজেলা বিএনপির সদস্য ও পিএফজি অ্যাম্বাসেডর মুশফিকুজ্জামান রিপন, যুবদলের সদস্য কাজী শাহান শাহ্, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফকিরহাট শাখার সদস্য আসলাম, গণঅধিকার পরিষদের সহ-সভাপতি শেখ খাইরুল বাশার, বাংলাদেশ খেলাফত মজলিশের সদস্য ইমাম মো. শহিদুল ইসলাম, পুরোহিত শিবনাথ রায়, সাংবাদিক সৈয়দ জালিস মাহমুদ, ছাত্রদলের সাবেক সদস্য সচিব ও ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের কো-অর্ডিনেটর শেখ সাবিতুল ইসলাম সাগর এবং উপজেলার বিভিন্ন মন্দির ও মসজিদের পুরোহিত ও ইমামবৃন্দ।

সংলাপে বক্তারা বলেন— “ধর্ম, মত ও পরিচয়ের ভিন্নতায় আমরা বিভক্ত নই; বরং সম্প্রীতিই আমাদের শক্তি। তাঁরা আরও উল্লেখ করেন, ধর্মীয় ও জাতিগত সহিংসতা প্রতিরোধে সমাজের সব স্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। সকল বক্তা শান্তি প্রতিষ্ঠা, সহিংসতা প্রতিরোধ, উগ্রবাদ ও জঙ্গিবাদমুক্ত এবং মর্যাদাপূর্ণ, নিরাপদ ও বৈচিত্র্যময় ফকিরহাট গড়তে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানটি শেষ হয় এই প্রত্যাশায়—
“শান্তির পথেই এগিয়ে যাবে ফকিরহাট; সম্প্রীতির আলোয় আলোকিত হবে সমগ্র বাংলাদেশ।”
উক্ত সভায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এমআইপিএস প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর মোঃ রেজবিউল কবির ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ